হুগলি , ৯ জুন:- করোনার জন্য প্রকাশে সভা করা যাবে না।তা বলে কি রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে না,একদমিই না। কারণ বছর ঘুরলেই রাজ্যে ভোট। তার আগে মাটি শক্ত করার জন্য করোনার মধ্যেই অনলাইনে ভার্চুয়াল সভা হয়ে গেলো অমিত শাহের।আজ সকাল ১১ টায় এই কর্মসূচি শুরু হয়।উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি হেভিওয়েট বিজেপি নেতা থেকে নেত্রী রা। পিছিয়ে ছিলো না জেলার নেতা থেকে নেত্রী রা।হুগলীর শ্রীরামপুরে নিজের বাড়িতে জায়েন্ট স্কিন লাগিয়ে ভার্চুয়াল সভা দ্যাখার ব্যাবস্থা করেছিলো পরাগতরু মিত্র। শ্রীরামপুর মন্ডলের বিজেপি কর্মীরা মুখে মাক্স পরে সোশ্যাল ডিস্টেনসিং মেন্টেন করে সভায় অংশ গ্রহণ করেন।সভা শেষে পরাগতরু মিত্র বলেন করোনা ও আমফানের পরে সরকারের একটাই কাজ ছিলো ত্রাণ চুরি করা। কোথাও চাল চুরি তো কোথাও ডাল।মানুষ ক্ষেপে গেছে এই সরকারের বিরুদ্ধে।সামনেই বিধানসভা ভোট মানুষ এই চাল চুরির সরকারের বিরুদ্ধে প্রস্তুত আছে।
Related Articles
আদালতের রায়ে মুক্তি পেলেন খুনের মামলায় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই।
হাওড়া , ২৪ আগস্ট:- দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মুক্তি পেলেন খুনের মামলায় অভিযুক্ত হাওড়া পুরসভার ২৯নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শৈলেশ রাই। তার সঙ্গেই মুক্তি পেয়েছেন আরও পাঁচ অভিযুক্ত। ২০১৬ সালের ১৭জুন হাওড়া থানা এলাকার রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তিনিকেতন আবাসনের নিরাপত্তারক্ষী বিজয় মল্লিক খুন হন। সেই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত […]
শিয়রে রেমাল, লোহার বেড়ি পরানো হলো ট্রেনের চাকায়!
হাওড়া, ২৬ মেয়ে:- শিয়রে রেমাল, লোহার বেড়ি পরানো হলো ট্রেনের চাকায়! শিয়রে সাইক্লোন রেমাল। জারি লাল সতর্কতা। রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কতায় হাওড়ার শালিমারে লোহার শিকল দিয়ে বাঁধা হলো ট্রেনের চাকা। সাইক্লোনের সতর্কতায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি কারশেড বা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা বগিগুলো ঝড়ের দাপটে এদিক ওদিক ছিটকে যাতে না যায়, সেজন্য […]
দেশ জুড়ে লোকসভা, বিধানসভার পুনর্বিন্যাসের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- প্রায় একযুগ পরে দেশ জুড়ে সমস্ত লোকসভা ও বিধানসভা আসনের বিন্যাস বদলের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। এই পর্বে গোটা দেশের বিধানসভা এবং লোকসভা ক্ষেত্রের পুনর্বিন্যাস করা হবে। তবে, এন আর সি উত্তর অসমের জন্য থাকছে পৃথক ব্যবস্থা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এই খবর পাওয়া গেছে। অসমের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাস […]










