জলপাইগুড়ি, ৭ জুন:- আবারো উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের হাতে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন জাতীয় সড়কে এক ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০০ কেজির বেশি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা। ঘটনায় জড়িত থাকার অপরাধে আটক করা হয় দুইজনকে। ধৃতরা হলেন হাজিকুল শেখ (৩০), বাড়ি মুর্শিদাবাদ এবং বিকাশ বিশ্বাস (২৪), বাড়ি শীতলকুচি, কোচবিহার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গাঁজাগুলো দিনহাটার গোসানিমারী থেকে উত্তর দিনাজপুরের ইটানগরে নিয়ে যাওয়া হচ্ছিল।
Related Articles
পুজোর আগে খুলবে সিনেমা হল , স্বস্তি টলি পাড়ায়
কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার অক্টোবরের পয়লা তারিখ থেকে সমস্ত সিনেমা হল দেবার সিদ্ধান্ত নিল।যাত্রা, থিয়েটার ,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য অনুমতি দিতে দিচ্ছে প্রশাসন। শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সে কথা। তবে ৫০ জনের বেশি দর্শক থাকতে পারবেন না কোন শো তে। সমস্ত রকম সামাজিক দূরত্ব বজায় রেখে এবং […]
থানার দ্বারস্থ চাষিরা।
পূর্ব বর্ধমান, ৩ মার্চ:- চাষের জমির উপর দিয়ে হাইটেনশন বিদ্যুতের তার টাঙানো কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছে মন্তেশ্বরের উজনা গ্রামে। ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আজ সন্ধ্যায় মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন উজনা গ্রামের একদল চাষি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাষযোগ্য জমির ওপর দিয়ে তার টাঙ্গানোর ব্যাপারে চাষিদের সাথে সঠিক আলোচনা না করেই তার টাঙ্গাতে […]
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চন্দননগরে।
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চন্দননগরে উচ্চ পর্যায়ের বৈঠক, মানুষকে সচেতন করায় জোর, বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড।কোভিডের সময় তৈরী ওয়ার্ড গুলোকে ডেঙ্গি চিকিৎসায় কাজে লাগানো হবে। পুজোর আগে ডেঙ্গির প্রকোপ ভয় ধরাচ্ছে হুগলিতে। জেলা প্রশাসন উদ্বিগ্ন ডেঙ্গি নিয়ে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন ডেঙ্গি মোকাবিলায় জন প্রতিনিধি ও পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করতে।সেইমত আজ […]







