কলকাতা , ১৬ জুন:- বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। আমি স্বাতীলেখা সেনগুপ্তের স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্তসহ তাঁর অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
Related Articles
স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েও পাচ্ছেনা চিকিৎসা,ডানকুনিতে চোখের জলে আক্ষেপ বৃদ্ধার
হুগলি , ২০ জানুয়ারি:- স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গেছেন ৭২ বছরের বৃদ্ধা শোভনা কর।ডানকুনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বৃদ্ধা ও তার পরিবার।ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে ছোট পরিবার বৃদ্ধা শোভনা করের। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার। এই মুহূর্তে বৃদ্ধার ছোট ছেলে অমিত কর কঠিন অসুখে অসুস্থ। বৃদ্ধা নিজেও অসুস্থ কিন্তু […]
আজাদ হিন্দ ফৌজ গঠনে রিষড়ার বোস হাউসের নিবির যোগ- সুগত বসু।
হুগলি, ৭ জানুয়ারি:- নেতাজীর আজাদ হিন্দ ফৌজ গঠনের কর্মকান্ডে রিষড়া বোস হাউসের নিবির যোগ রয়েছে বলে উল্লেখ করেন সুগত বসু। তিনি বলেন,১৯৪১ সালে ২৬ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধানের খবর রিষড়ার বোস হাউস থেকেই বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া হয়।ওই বছরেই খবর হয় নেতাজী কাবুল থেকে ইউরোপ পৌঁছে গিয়েছেন। ১৯৪১ সালের এপ্রিল মাসে জাপানি কনসোল জেনারেল […]
বিশ্ব ব্যাংক রাজ্যের উন্নয়ন ও পুনর্গঠন এর জন্য ১৯৫০ কোটি টাকা ঋণ দিয়েছে – মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া, ৮ জুন:- করোনা অতিমারী ও ঘূর্ণিঝড় অম্পান পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব ব্যাংক রাজ্যের উন্নয়ন ও পুনর্গঠন এর জন্য ১৯৫০ কোটি টাকা ঋণ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এর মধ্যে পরিকাঠামো উন্নয়ন খাতে ১,১০০ কোটি টাকা ও সামাজিক প্রকল্পে ৮৫০ কোটি টাকা খরচ করা হবে। নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানান। Post […]









