নদীয়া, ৬ জুন:- শনিবার বেলা একটা নাগাদ বামেদের শ্রমিক সংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের হরিপুর অঞ্চল কমিটির উদ্যোগে হরিপুর পঞ্চায়েতে এক ডেপুটেশন জমা দিলেন তারা।এদিন পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে সরব হয় তারা। তাদের ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল 100 দিনের কাজ বন্টন, আমপান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করা সহ শ্রমিকদের একাউন্টে পাঠাতে হবে এমনই বেশকিছু দাবি সম্বলিত একটি স্মারক জমা দেন হরিপুর অঞ্চলের প্রধান শোভা সরকারের কাছে। পারস্পরিক দূরত্ব বজায় রেখেই এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন তারা। উপস্থিত ছিলেন বামেদের ছাত্র ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ ও বাম ক্ষেত মজুর সংগঠনের নেতা কর্মীরা।
Related Articles
‘বহিরাগত’ বিতর্কে ভিডিও বার্তা দিয়েছিলেন বৈশালী , প্রতিক্রিয়া দিলেন অরূপ।
হাওড়া , ৫ ডিসেম্বর:- কোনও ‘বহিরাগত’ নয়, আগামী বিধানসভা নির্বাচনে বালির মানুষকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। দিনকয়েক আগেই দিদির কাছে এই আবেদন জানিয়ে হাওড়ার বালির মনসাতলা এলাকায় এই ব্যানার লাগানো হয়েছিল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফ থেকে। এরপরই এই ব্যানার নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। ‘বহিরাগত’ ইস্যু নিয়ে মুখ খোলেন স্বয়ং বালির তৃণমূল বিধায়ক বৈশালী […]
ভাঁড়ার শূন্য, বন্ধ অঙ্গনওয়ারির মিড-ডে-মিল!
সুদীপ দাস, ৪ মে:- টানা প্রায় দু’মাস ব্যাপী মিড-ডে-মিলের টাকা আসছে না। ফলে বাধ্য হয়েই বন্ধ করে দিতে হলো রান্না। সোমবার থেকেই একে একে বন্ধ হতে হতে বুধবার পঞ্চায়েতের সবকটি অঙ্গনওয়ারিতেই রান্না বন্ধ হয়ে গেলো। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ১নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। এই ব্লকের সাতটি পঞ্চায়েতের মধ্যে সবথেকে বড় পঞ্চায়েত কোদালিয়া ১নম্বর। […]
পানীয় জলের দাবিতে অবরোধ হাওড়ার জয়পুরে।
হাওড়া, ১৭ এপ্রিল:- পানীয় জলের দাবিতে অবরোধ এবার হাওড়ার জয়পুরে। গ্রামের মহিলারা সামিল হলেন অবরোধে। পঞ্চায়েত ভোটের আগে পানীয় জল নিয়ে গ্রামে বাড়ছে ক্ষোভ। পানীয় জলের দাবীতে পথ অবরোধ করলেন হাওড়ার জয়পুর থানার কলসডিহি গ্রামের মহিলারা। জানা গিয়েছে আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি গ্রামে গত প্রায় তিন মাস যাবৎ পানীয় জল নেই। […]








