কলকাতা , ৫ জানুয়ারি:- এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষী রতন শুক্ল। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী। পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না এই প্রাক্তন ক্রিকেটার। এমনটাই খবর তার ঘনিষ্ট সূত্রে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক মন্ত্রী বিধায়ক বেরিয়ে যাওয়ার নিরিখে সংগত কারণেই লক্ষ্মীরতন শুক্ল র রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি নিজে এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে তাঁর ঘনিষ্ঠদের দাবি রাজনীতি থেকে দূরে সরে যেতে চাইছেন লক্ষ্মী। তাই এই সিদ্ধান্ত।
Related Articles
রাজীব গান্ধী খেলরত্নে মনোনিত হিমা দাস।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত অ্যাথলিট হিমা দাসের নাম। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান তালিকায় হিমার নাম অন্তর্ভূক্ত করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করে অসম সরকার। কনিষ্ঠতম ক্রীড়াবিদ হিসেবে চলতি বছরের খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত প্রতিদ্বন্দ্বীদের তালিকায় জায়গা পেয়েছেন ২০ বছরের অ্যাথলিট। সূত্রের খবর, গত ৫ জুন তরুণ অ্যাথলিটের নাম […]
আগামী বুধবার বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক বসতে চলেছে নবান্নে।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- আসন্ন বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন। আগামী সপ্তাহে বুধবার নবান্ন সভাঘরে রাজ্যস্তরের প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্পপতি ছাড়াও বনিকসভার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বৈঠকে শিল্প সম্মেলন ছাড়াও গভীর সমুদ্র বন্দর, বীরভূমের দেউচা পাচামী প্রকল্প নিয়েও আলোচনা হতে […]
“ভাগ্নে’র কীর্তি, মামী’র বৌমাকেই বিয়ের প্রস্তাব, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ১১ জানুয়ারি:- মামী’র বৌমাকেই বিয়ের কুপ্রস্তাব দিয়েছিল সম্পর্কে ‘ভাগ্নে’ যুবক। তাতে রাজি না হওয়ায় মামীর বৌমা সহ মামীকে প্রকাশ্য রাস্তায় বাঁশ দিয়ে ফেলে পেটালো ওই যুবক। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় এদের দুজনকেই চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে জগৎবল্লভপুর […]








