নবান্ন,হাওড়া,২৬ মে:- ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ ,পানীয় জল, টেলি যোগাযোগ সহ প্রাথমিক পরিষেবাগুলি অনেকাংশেই স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান, ইতিমধ্যেই রাজ্যের ১০৩ টি পুর এলাকার মধ্যে ৯৪ টি তে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। বাকি ন টি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৯০ শতাংশ গ্রামীণ এলাকাতেও বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে বলে বিদ্যুৎ দপ্তর রিপোর্ট দিয়েছে। অন্যদিকে সিএসসি জানিয়েছে কলকাতাতে ও ৯৫ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। আজকের মধ্যেই ৯৭ শতাংশ বাড়িতে বিদ্যুৎ এসে যাবে বলে তারা জানিয়েছেন। ৮৫ শতাংশ টেলি যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন।জল পরিষেবাও স্বাভাবিক হয়েছে প্রায় সমস্ত জায়গায়। যুদ্ধকালীন তৎপরতা সঙ্গে কাজ চলছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। তিনি আরো জানান ঘূর্ণিঝড় উম্পুনে ৮৬ জনের মৃত্যু হয়েছে। ৬ কোটি মানুষ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি জেলা। ৮ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারমধ্যে এখনো ৩ লক্ষ মানুষ এখনো ত্রাণ শিবিরগুলোতে রয়েছেন। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় জল সহ বিভিন্ন রকম ত্রাণ সরবরাহ করা হচ্ছে। রাজ্য সরকার আরও বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছে বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন।
Related Articles
রাজ্যে দুই কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি মান্নানের।
হুগলি, ১৫ মার্চ:- রাজ্য পুলিশ ও সি আই ডি তদন্তের ভরসা নেই । তাই আমরা কোর্টের তত্ত্বাবধানে সি বি আই তদন্তের দাবি করছি। বললেন কংগ্ৰেস নেতা আব্দুল মান্নান। আজ সকালে কংগ্ৰেসের এক প্রতিনিধি দল পুরুলিয়া যাচ্ছেন। দলে রয়েছেন কংগ্ৰেস নেতা আব্দুল মান্নান, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্যরা। পুরুলিয়া যাবার পথে সিঙ্গুরে আজ এই প্রতিক্রিয়া দিলেন […]
লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- রীতিমতো থিম করে মন্ডপে লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে। হাওড়ার জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন অভিনব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কর্মসূচি শুরু হয়েছে। বাঙালির দুর্গোৎসবে যেমন থিমের মন্ডপ দেখা যায় ঠিক তেমনই এখানে লক্ষ্মীর ভান্ডার তুলে ধরা হয়েছে বিশেষ থিমে। এতে আকর্ষণও বেড়েছে কয়েক […]
রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু […]









