অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- চলতি আই লিগের এল ক্লাসিকো জিতে নিল মোহনবাগান। কল্যাণীতে এই মুহূর্তে আই লিগে তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল টিম বাগান। পাঞ্জাবের মাঠে এই দলের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র করেছিল সৱুজ-মেরুন ব্রিগেড। কিন্তু কল্যাণীতে দাপট দেখাল বাগান। হাড্ডাহাড্ডি ম্যাচে বাবার করা গোলেই জয় এল গঙ্গাপাড়ের ক্লাবে। ফলে আই লিগ জয়ে আরো অনেক কাছে চলে এল তারা। লিগ টেবিলে দুনম্বরে থাকা পাঞ্জাবের বিরুেূ শুরুতে ঘর গুছিয়ে আক্রমণের কৌশল নিয়েছিলো মোহনবাগানের কোচ কিৱু ভিকুনা। এদিনের জয়ের ফলে লিগ টেবিলে ব্যবধান আরো বাড়াল মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পযে্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাবের থেকে ৯ পযে্ট এগিয়ে গেল গঙ্গাপাড়ের ক্লাব। ম্যাচ শেষে ভিকুনা বলেন, ছেলেদের আমি খোলা মনেই ফুটবল খেলতে বলেছিলাম। ছেলেরা সেই কাজটা করতে পেরেছে ।
Related Articles
পাক অধিনায়কের সেরা একাদশে হাফ ডজন ভারতীয়।
স্পোর্টস ডেস্ক, ১২ জুন:- পাকিস্তানের ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে নতুন নেতা নির্বাচিত হয়েছেন বাবর আজম। এরপর ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারত-পাকিস্তান যৌথ টি-টোয়েন্টি একাদশ দল গড়েছেন তিনি। যেখানে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার থাকলেও ভারতের ছয় জন রয়েছেন সেই দলে। বাবর আজমের দলে ভারত থেকে দুই ব্যাটসম্যান, একজন উইকেট কিপার, এক জন অলরাউন্ডার , একজন করে পেসার […]
বিপজ্জনক ছিলো একটি। কিন্তু কোপ গিয়ে পড়লো আরও দুটির ঘারে। যার মধ্যে একটির প্রায় সলিল সমাধি।
সুদীপ দাস,১১ এপ্রিল:- বিপজ্জনক ছিলো একটি। কিন্তু কোপ গিয়ে পড়লো আরও দুটির ঘারে। যার মধ্যে একটির প্রায় সলিল সমাধি। আর একটি কঙ্কাল সার চেহারা নিয়ে কোনভাবে দাঁড়িয়ে রইলো। লকডাউনের মধ্যেই বিপজ্জনকের আখ্যা দিয়ে কাটা হলো একের পর এক সুবিশাল গাছ। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার চকবাজার এলাকার। ওই এলাকাতেই রাস্তার দুপারে রয়েছে পঃ বঙ্গ সরকারের গর্ভমেন্ট […]
‘ইউনিভার্সাল বস’ গেইলের দাপটে জয়ে ফিরল রাহুলের কিংস
স্পোর্টস ডেস্ক , ১৬ অক্টোবর:- দলের মালকিন প্রীতি জিন্টা ছিলেন চিন্তিত। ডাগ আউটে বসে থাকা কোচ অনিল কুম্বলের কপালেও ছিল চিন্তার ভাঁজ। কারণ একের পর এক ম্যাচে হারের যন্ত্রণা সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের। ফলে বৃহস্পতিবার বিরাটদের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং। আর বিরাট এর আরসিবি জন্যও এদিনের ম্যাচ […]






