স্পোর্টস ডেস্ক,২৬ মে:- সালটা ছিল ১৯৯৫ সালের ২৪ মে। আর এই দিনেই অঞ্জলির সঙ্গে চারহাত এক করে বিবাহিত জীবনে পথচলা শুরু করেছিলেন ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ তেন্ডুলকর। দেখতে দেখতে ২৫ বছরের বিবাহিত জীবনে পা দিলেন মাস্টার ব্লাস্টার। তবে এ বছর লকডাউনের কারণে ২৫ তম বিবাহ বার্ষিকীতে আড়ম্বরপূর্ণ ভাবে সেলিব্রেশন করেন নি শচীন। কিন্তু এবারের বিবাহবার্ষিকীতে স্ত্রী অঞ্জলিকে নিজের হাতে বানিয়ে বিশেষ উপহার তুলে দিলেন শচীন। আর যে পদ উপহার দিলেন তা নিঃসন্দেহে দারুণ ‘সুস্বাদু’। লকডাউনের আবহে ফের রাঁধুনির ভূমিকায় ধরা দিলেন ক্রিকেট ঈশ্বর। নতুন একটি খাবারের পদ বানাতে বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনটিকেই। গরমে লোভনীয়,জিভে জল আনা পাকা আমের কুলফি বানালেন তিনি। একেবারে নিজের হাতে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অন্যদের শিখিয়েও দিলেন ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতি। ভিডিওতে শচীন বলেন, “আজ ২৫ তম বিবাহ বার্ষিকীতে পরিবারকে সারপ্রাইজ দেব। ম্যাঙ্গো কুলফি বানিয়ে খাওয়াব সবাইকে।” কুলফি বানানোর পদ্ধতি দেখে বেশ বোঝা যায়, তা আনকোড়া হাতের কামাল নয়। লিটল মাস্টার এসবে ভালই পারদর্শী। সে কুলফি খেয়ে অবশ্য অঞ্জলি এবং পরিবারের বাকি সদস্যদের কী প্রতিক্রিয়া, তা জানা যায়নি। লকডাউনের মধ্যে ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন শচীন। নিজেই নিজের চুল কেটে নিউ হেয়ার স্টাইলে কখনও ছবি পোস্ট করছেন, আবার কখনও নাপিতের ভূমিকায় ছেলে অর্জুনের চুল কেটে দিচ্ছেন শচীন। উল্লেখ্য এর আগে গতমাসে ২৪ এপ্রিল জন্মদিন ছিল মাস্টার ব্লাস্টারের। তবে দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য এবার নিজের বার্থ ডে-ও সে ভাবে সেলিব্রেশন করেন নি তেন্ডুলকর।
Related Articles
চন্ডীতলার এক কারখানায় মাল বোঝাই গাড়িতে আগুন , এলাকায় আতঙ্ক।
চিরঞ্জিত ঘোষ, ১১ মে:- তৃতীয় দফায় লকডাউন চলছে এরইমধ্যে বেশ কিছু কারখানা ও গোডাউন খোলার অনুমতি দিয়েছে প্রশাসন, তবে সরকারি নিয়ম মেনে চালাতে হবে কারখানা। চন্ডীতলার দানবতিপুরের একটি গোডাউনে চলছিল কাজ, হঠাৎই মালবোঝাই একটি গাড়ি খালি করার সময় দেখা যায় গাড়ির মধ্যে আগুন লেগেছে। দমকলকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ডানকুনি দমকলের একটি ইঞ্জিন […]
নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া।
উঃ২৪পরগনা, ২৩ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত ভাটপাড়া এলাকা পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীদের সাথে সাংসদ অর্জুন সিং ও তার ছেলে বিধায়ক পবন সিং এর সাথে শুরু হয় ঘটনার পর এলাকায় পুলিশসহ র্যফ মোতায়েন করা হয়েছে Post Views: 753
১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২২ ডিসেম্বর:- শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৩১ শে জানুয়ারি রাজ্যে আর ও এক দফায় টেট পরীক্ষা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন অফলাইনেই এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক স্তরে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল নোটিশ জারি করা হবে বলে তিনি জানিয়েছেন। ১০ […]







