হুগলি,৮ মে:- লকডাউনের মাঝে কবিপ্রণাম অনুষ্ঠিত হল সিঙ্গুর পূর্ব গ্রীনপার্কের ঠাকুর দালানে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হল। বিগত বছরগুলিতে এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হতো। কিন্তু এবার তা বাঁধ সেধেছে লকডাউনের কারণে। মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে গান, আবৃত্তি ও স্মৃতিচারণ করে পাড়ার কয়েকজন মিলে ছোট্ট করে কবি প্রণাম সারলেন পাড়ার ঠাকুর দালানে। কবির কাছে একটাএ প্রার্থনা কোরোনা ভাইরাস থেকে মুক্ত করুক সারা বিশ্বকে।
Related Articles
লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ ।
নদিয়া,১১ এপ্রিল:- লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ। জানা গেছে যাত্রী,পণ্য ও যানবাহন বহনকারী উন্নত মানের জাহাজ রাখতে এসে লকডাউনে আটকে জাহাজের ক্রু মেম্বাররা। গত ২ তারিখ থেকে নদিয়ার শান্তিপুর গঙ্গার ঘাটে আটকে পড়ে জাহাজ গুলি।এরপর স্থানীয় মানুষজন জানতে পেরে তাদের শহরে প্রবেশে বাধা দেন এবং তাদের বলা হয় তারা জেনো জাহাজেই […]
প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে বাজারে এলেই ফ্রি’তে মিলছে কাপড়ের ব্যাগ !
হাওড়া, ১৩ জুলাই:- গত ১লা জুলাই থেকে রাজ্যে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ। মানুষকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে প্রশাসনের তরফ থেকেও সচেতন করা হচ্ছে। কিন্তু এতো কিছুর পরেও যারা সচেতন হননি তাঁদের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়কেই জরিমানা করা হচ্ছে। এবার মানুষকে সচেতন করতে একটু ভিন্ন পথে হাঁটলেন বালির প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য। বুধবার […]
বিজেপির চাপে নতিস্বীকার করে নিজের অবস্থান থেকে সরবেন না, জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র।
কলকাতা, ২৯ নভেম্বর:- বিজেপির চাপে নতিস্বীকার করে তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়ে দিলেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র। এ নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। এদিন সাবিত্রী বলেন,আমি যা বলেছি সেটা বাস্তব। কোথায় জনসভা হচ্ছে সেই খবরই রাখেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সভা […]










