চিরঞ্জিত ঘোষ,৮ মে:- কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের। ১৬০ তম জন্ম জয়ন্তীর পূর্ণ লগ্নে ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতন এর স্বেচ্ছাসেবকরা কবি প্রণাম পালন করল । এর মাধ্যমে একদিকে যেমন রবীন্দ্রজয়ন্তী পালন করলেন তার সঙ্গে সঙ্গে সম্প্রতি করোনার ভয়াবহ যে দাপট চলছে সারা বিশ্বজুড়ে তার বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানালেন। ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন বাঙালির হৃদয়ে মননে স্বয়নে স্বপনে সর্বত্রই রবীন্দ্রনাথ বিরাজমান । সেই কবিগুরুর পুন্য জন্মদিনে এখানকার স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতনের সদস্যরা সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে স্মরণ করলেন আজকের এই দিনটি। একটি সুসজ্জিত ট্যাবলো রবীন্দ্রনাথের ছবিতে ফুল মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ডানকুনির বিভিন্ন পদ পরিক্রমা করে। এই ট্যাবলো থেকে রবীন্দ্রনাথের বাণী রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের কবিতা মাধ্যমে বিশ্বকবি কে প্রণাম জানান শিল্পীরা। এর সঙ্গে সঙ্গে কালান্তক ব্যাধি করোনার ভয়াভয় সংক্রমণ থেকে মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে সেই আবেদন ও জানানো হয় আজকের অনুষ্ঠান থেকে । এদিনের এই অভিনব প্রয়াসকে ডানকুনির অধিবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
Related Articles
রানাঘাট দক্ষিনে ৩৮ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলের মুকুটমনি অধিকারী।
নদীয়া, ১৩ জুলাই:- নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে ৩৮ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করলো তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তার জয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, এরপর কেন্দ্রের বিজেপি সরকারকে করা ভাষায় আক্রমণ করেন। যদিও মুকুটমণি অধিকারীর জয় লাভের পরে উৎসবের চেহারা নেই নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা। শুরু হয় সবুজ আবিরের ঝড়, একে একে উপস্থিত […]
উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে ৯ জনের মৃত্যু।
কলকাতা, ২১ অক্টোবর:- উত্তরাখণ্ডে ট্রেকিং এ গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে উত্তরাখন্ড সরকার সূত্রে খবর। এই ৯ জনের মধ্যে এ রাজ্যের ৫ জন রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধার কাজে নেমেছে রাজ্য সরকার উত্তরাখান্ড সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। মৃতদেহ গুলি উদ্ধার হলে […]
জরুরী অবস্থায় রক্ত সঙ্কট মালদা মেডিক্যালে।
মালদা,২৮ মার্চ:- জরুরী অবস্থায় রক্ত সঙ্কট মালদা মেডিক্যালে। আর এতেই বিপাকে পরেছে রোগী ও তার আত্মীয়রা। আর এই পরিস্থিতে এগিয়ে আসলো একদল যুবক। তাদের উদ্যোগে দশজন করে প্রতিদিন রক্তদান করছে মেডিক্যালে। আর এমন উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন প্রয়োজনীয় রক্ত নিয়ে আসা রোগীর আত্মীয়রা। রক্তের সঙ্কট মালদায়। এই নিয়ে উদবিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের […]










