এই মুহূর্তে জেলা

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকার ষষ্ঠ স্থানে হুগলির ঋতম।

হুগলি, ৬ জুন:- উচ্চমাধ্যমিকের পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও সাফল্য হুগলির।মেধা তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে ত্রিবেনীর ঋতম বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিককে হুগলি জেলার ১৩ জন মেধা তালিকার দশে জায়গা করে নিয়েছিল। এবার রাজ্য জয়েন্টে স্থান পেলো ত্রিবেনীর ঋতম। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্টান্স পরীক্ষার ফলাফল।মেধা তালিকায় ষষ্ঠ স্থান হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়ের। মোট ২০০ নম্বরের পরীক্ষায় ১৬৭ নম্বর তার। ঋতমের আগামী লক্ষ্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার। কম্পিউটার সাইন্স নিয়ে অগ্রসর হতে চায় সে। এখন আইআইটি পরীক্ষার ফলের দিকে তাকিয়ে আছে সে। ঘরের ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবার পরিজনদের মধ্যে। হুগলির ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র রিতম। বাবা দেবকীনন্দন বন্দ্যোপাধ্যায় একজন চিকিৎসক।ত্রিবেণী টিস্যু কারখানার চিফ মেডিকেল অফিসার তিনি। মা পারমিতা বন্দ্যোপাধ্যায় গৃহবধূ। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ঋতম, তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার।

এই বছর আইএসসি পরীক্ষায় ৯৮. ২৫ শতাংশ নম্বর পেয়েছে সে। ঋতমের ইচ্ছা সে একজন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার হবে। তবে তার নজর রয়েছে আগামী রবিবারে আই আই টি রেজাল্টের উপরে। নিজের সাফল্যের সিক্রেট প্রসঙ্গে ঋতম বলেন, আগে থেকেই প্রত্যাশিত ছিল জয়েন্ট এনট্রান্স এ সে ভালো ফল হবে। সেই কারণে গত দুই বছর কঠোর অধ্যাবসায়ে পড়াশোনার করেছে। পরীক্ষার নম্বরের জন্য পড়াশোনা নয় বরং বিষয় জেনে বোঝার জন্য পড়াশোনা করেছে। আইএসসির ফল যখন বের হয় তখন থেকেই কিছুটা আত্মবিশ্বাসী ছিল পরে জয়েন্টের রেজাল্ট বেরোতে কার্যতো স্বপ্ন পূরণ হয়েছে ঋতমের। তবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন আগামী রবিবারের আইআইটির রেজাল্ট বেরোনোর পর।