এই মুহূর্তে জেলা

ওটিপি নম্বর বলতেই খোয়া গেলো টাকা, ফোনে আসছে হুমকি।

 

হুগলি,১২ ডিসেম্বর:- ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে এটিএম কার্ডের নাম্বার জেনে ওটিপির মাধ্যমে টাকা খোয়া গিয়ে ফের প্রতারণার শিকার হলো শ্রীরামপুরের এক দম্পতি। এক হাজার বা দুই হাজার নয় একেবারে ৪৯৯০ টাকা আচমকাই গায়েব হয়ে গেলো  ব্যাংক একাউন্ট থেকে। পেশায় ব্যাবসায়ী শ্রীরামপুরের ভাগীরথী লেনের বাসিন্দা বিভাস মুখার্জি জানান গত ৯ তারিখে সকাল ১০ টা নাগাদ  আমার স্ত্রী মিতা মুখার্জি কে শ্রীরামপুর বিজয়া ব্যাঙ্ক শাখার এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে। ফোনে বলে আপনার নামে যে ব্যাঙ্ক একাউন্টটি তার এটিএম কার্ডটি ব্লক হয়ে রয়েছে, এখনি যদি চালু না করেন তাহলে জি এস টি বাবদ ৪ হাজার টাকা কেটে নেওয়া হবে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                   আপনার ফোনে একটি ওটিপি গেছে সেই ওটিপি নং টা বলুন আমরা এটিএম কার্ডটি এখনি চালু করে দেবো।সেই মতো আমার মোবাইলে আসা ওটিপি নং বলা হয় এবং সাথে কার্ড নং টিও জানতে চাইলে বলে দেয় আমার স্ত্রী।  এর পরই দেখি আমার মোবাইলে একটি মেসেজ আসে তাতে অামার ব্যাঙ্ক একাউন্ট থেকে ৪৯৯০ টাকা তুলে নেওয়া হয়েছে।এরপরই ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানতে চাই, ব্যাক ম্যানেজার জানায় ব্যাঙ্ক থেকে কেউ এই ভাবে কোনো গ্রাহককে ফোন করা হয় না। তখনই জানতে পারি আমরা প্রতারিত হয়েছি। ততখনাত আমার একাউন্টি বন্ধ করে দিই। এরপর বিষয়টি শ্রীরাপুর থানায় জানালে তারা সাইবার  ক্রাইম শাখায় যোগাযোগ করতে বলে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                          সেখানে গেলেও এখনো এর কোন সুরাহা পাইনি।এদিকে যে নং থেকে সেই দিন ফোন এসেছিল সেই নং পাল্টা ফোন করেন বিভাস বাবু, ফল সরুপ বিষয় নিয়ে জলঘোলা করলে নানা রকম ভাবে হুমকি স্বীকার হন তিনি। শুধু তাই নয় প্রানে মেরে ফেলারও হুমকি শুনতে হচ্ছে বিভাস বাবুকে। সেই নং গুলিও সাইবাই ক্রাইমে দিয়েছেন তিনি।এর পরও তিনি এখনো কোনো এই সমস্যার সমাধান না পেয়ে রিতিমত হতাস বিভাস বাবু।

There is no slider selected or the slider was deleted.