চিরঞ্জিত ঘোষ,৯ এপ্রিল:- করোনার মতো মারণ ব্যাধি থেকে দূরে থাকতে এবার ডানকুনির বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় শবে বরাত অনুষ্ঠান যে যার বাড়িতে বসে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। মারণব্যাধির হাত থেকে মানবজাতি যাতে রক্ষা পায় তার জন্য সারা বিশ্বজুড়ে চলছে লকডাউন। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন মানুষকে ঘরে থাকতে। এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের মত লকডাউনই একমাত্র পথ করোনার হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে। যার জন্য থমকে গেছে সমস্ত কর্মসূচি ডানকুনির সচেতন মানুষ তাই এবারের শবে বরাত অনুষ্ঠান এক জায়গায় জড়ো না হয়ে যে যার বাড়িতে থেকে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে একসঙ্গে বহু মানুষের ভিড় না হয়।
Related Articles
সুন্দরবন ভ্রমণে এসে তলিয়ে গেল পর্যটক ।
সুন্দরবন,২৬ নভেম্বর:- নদিয়ার চাকদা থেকে সুন্দরবন ভ্রমণে এসে জলে পড়ে তলিয়ে গেল এক পর্যটক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাতজেলিয়ার কাছে। নিখোঁজ পর্যটকের নাম সৈকত রায়(৩৮)। ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সৈকতের খোঁজে তল্লাশি শুরু করেছে । ২৪ শে নভেম্বর রবিবার নদিয়ার চাকদা থেকে ২৩ সদস্যের একটি পর্যটক দল আসেন […]
বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির রাস্তা অবরোধকে ঘিরে ধুন্ধুমার হাওড়া ময়দান চত্বর।
হাওড়া, ১১ এপ্রিল:- বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির রাস্তা অবরোধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো হাওড়া ময়দান চত্বরে। সোমবার দুপুরে বঙ্গবাসী মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে এই নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা শুরু হয়। ব্যাপক লাঠিচার্জ করে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ দিয়ে মুহূর্তের মধ্যে অবরোধকারীদের হটিয়ে দেয় পুলিশ। দোকান ভাঙচুরের চেষ্টা করে অবরোধকারীরা। পরে হাওড়া […]
রাস্তার দাবিতে এবার পথে নামলো সাধারণ বাসিন্দারা।
হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন ধরেই বৈদ্যবাটি পুরসভায় ‘আম্রুত’ প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ চলছে। পুরসভার প্রতিটি ওয়ার্ডেই রাস্তা খুঁড়ে বসে পাইপ লাইন। অভিযোগ পাইপলাইন বসানোর পরে সেই রাস্তা আর ঠিক করে দেওয়া হচ্ছে না। কোনোমতে সেই রাস্তার ওপরে মাটি ফেলে ইট পাইলিং করে দেয়া হচ্ছে। অভিযোগ সেখানেই দুদিন যেতে না যেতে ইট বেরিয়ে যাচ্ছে রাস্তায়। নিত্য […]








