চিরঞ্জিত ঘোষ,৯ এপ্রিল:- করোনার মতো মারণ ব্যাধি থেকে দূরে থাকতে এবার ডানকুনির বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় শবে বরাত অনুষ্ঠান যে যার বাড়িতে বসে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। মারণব্যাধির হাত থেকে মানবজাতি যাতে রক্ষা পায় তার জন্য সারা বিশ্বজুড়ে চলছে লকডাউন। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন মানুষকে ঘরে থাকতে। এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের মত লকডাউনই একমাত্র পথ করোনার হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে। যার জন্য থমকে গেছে সমস্ত কর্মসূচি ডানকুনির সচেতন মানুষ তাই এবারের শবে বরাত অনুষ্ঠান এক জায়গায় জড়ো না হয়ে যে যার বাড়িতে থেকে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে একসঙ্গে বহু মানুষের ভিড় না হয়।
Related Articles
কোন নথি ছাড়াই বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে; সায়ন্তন বসু।
পশ্চিম মেদিনীপুর,২৭ জানুয়ারি:- বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য কোন নথি দেখাতে হবে না, সোমবার মেদিনীপুরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে সোমবার সকাল থেকে মেদিনীপুর পৌরসভার ২৯নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। নাগরিকত্ব নিয়ে সুর চড়াল গেরুয়া শিবির। […]
স্ত্রী খুনে গ্রেফতার স্বামী, পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্রের খোঁজ।
হাওড়া, ৩০ আগস্ট:- স্ত্রী খুনে গ্রেফতার স্বামী চন্দনকে নিয়ে ঘটনাস্থলে গেল ডোমজুড় পুলিশ, পুকুরে জাল ফেলে চলছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজ। ডোমজুড়ে তরুণী খুনের ঘটনায় অভিযুক্ত মৃতার স্বামী চন্দন মাজিকে নিয়ে চলছে তল্লাশি। মাকড়দহের পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। খুনের পর আগ্নেয়াস্ত্রটি পুকুরে ফেলা হয় বলে জানিয়েছে ধৃত চন্দন মাজি। উদ্ধার হয়েছে […]
২৫ ডিসেম্বর , ২৫ ফুটের কেক ( সবচেয়ে বড়ো কেক ) বিলি করা হলো প্রায় এক হাজার শিশুকে।
হাওড়া , ২৫ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকায় কেক বানানো হয় হাওড়ায়। সেই কেক আজ বড়দিনে প্রায় এক হাজারেরও বেশি শিশুদের মধ্যে বিতরণ করা হলো। হাওড়া দাশনগরের আলামোহন দাস চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তৃণমূল নেতা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বিভাস হাজরা। উদ্যোক্তাদের দাবি, এত বড়ো ক্রিস্টমাস কেক এই প্রথম। […]







