সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল পুজো মণ্ডপে মাত্র হাতেগোনা কয়েকজন উপস্থিত। তারাও আবার করোনা আতঙ্কে নির্দিষ্ট দূরত্বে বসে আছে। এই প্রসঙ্গে জয়দীপ বাবু জানান বিশ্বজুড়ে এই সামাজিক বিপর্যয়ের সময় আমি আমার বাড়ির পুজো বাজেট কমিয়ে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে তিন লক্ষ টাকা দিয়েছি। এবং মায়ের কাছে প্রার্থনা করছি আমরা যেন এই বিপর্যয় থেকে মুক্ত হতে পারি অতি শীঘ্রই।
Related Articles
গান গেয়ে করোনা সচেতনতায় বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড।
হুগলি,১০ এপ্রিল:- বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে সারারাজ্য জূড়ে বিভিন্ন রকমের উদ্যোগের পাশাপাশি আজ বৈদ্যবাটী পৌরসভার পৌর পারিষদ মাননীয় শ্রী সুবীর ঘোষের উদ্যোগে নাগরিকদের সচেতনতার উদ্দেশ্যে গানের মাধ্যমে এক প্রশংসনীয় মানবিক কর্মসূচি পালন করা হয় । সময়োচিত পদক্ষেপ নেওয়ার জন্যে পৌরবাসীর পক্ষ থেকে সুবীর বাবুকে সাধুবাদ জানান তারা। Post Views: 859
হৃদরোগে আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী বলবীর সিং, উপসর্গ থাকায় করোনা পরীক্ষা।
স্পোর্টস ডেস্ক১৩ মে:- জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কিছুদিন আগে চন্ডীগড়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন অলিম্পিকে ভারতের হয়ে তিনবারের সোনাজয়ী হকি খেলোয়াড় বলবীর সিং। কিংবদন্তি বলবীরের জ্বর ছিল। জ্বর এই মুহূর্তে করোনার প্রধান উপসর্গ। সেই কারণেই অলিম্পিকে সোনাজয়ী হকি তারকার জীবনের ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বলবীর সিং সিনিয়ারের করোনা পরীক্ষা করা […]
মোদি করোনার থেকেও ভয়ঙ্কর, আফ্রিদির বক্তব্যে প্রতিবাদের ঝড় ক্রিকেট মহলে।
স্পোর্টস ডেস্ক ১৮ মে:- পাক অধিকৃত কাশ্মীরে করোনার ত্রাণ বিলি করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি মোদিকে করোনার থেকেও খারাপ বলে অপমান করেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ভারতের দখলে থাকা কাশ্মীরের বেশিরভাগ নাগরিক পাকিস্তানের পক্ষে। ভারত জোর করে […]






