সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল পুজো মণ্ডপে মাত্র হাতেগোনা কয়েকজন উপস্থিত। তারাও আবার করোনা আতঙ্কে নির্দিষ্ট দূরত্বে বসে আছে। এই প্রসঙ্গে জয়দীপ বাবু জানান বিশ্বজুড়ে এই সামাজিক বিপর্যয়ের সময় আমি আমার বাড়ির পুজো বাজেট কমিয়ে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে তিন লক্ষ টাকা দিয়েছি। এবং মায়ের কাছে প্রার্থনা করছি আমরা যেন এই বিপর্যয় থেকে মুক্ত হতে পারি অতি শীঘ্রই।
Related Articles
আগামীকাল থেকে রিষড়ার সমস্ত বাজার বন্ধ থাকবে।
তরুণ মুখোপাধ্যায়,২ মে:- আগামীকাল থেকে রিষড়ার সমস্ত বাজার বন্ধ থাকবে। আজ এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানালেন রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র। তিনি জানান পুরসভা পুলিশ এবং এসডিও দপ্তর যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে বাজার গুলো বন্ধ থাকবে । তার পরিবর্তে আমরা প্রতিটি এলাকায় ভ্যানে করে সবজি বিক্রির জন্য নির্দিষ্ট লোক […]
হাওড়ায় জলের সমস্যা সমাধানে বিশেষ বৈঠক।
হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়া শহরে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় হাওড়া পুরভবনে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের পৌরহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন, কেএমডিএ সহ হাওড়া পুরসভার পানীয় জল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তীব্র গরমে চারিদিকেই এখন পানীয় জলের সংকট। […]
দুবছর পর বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত।
কলকাতা, ৭ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রায় দুবছর পর আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচি দত্ত। বিধানসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।। যোগদানের পর সব্যসাচী বলেন, ভুল বোঝাবুঝির জন্য দল তিনি দল […]








