কলকাতা , ৩০ মার্চ:- সারা দেশ ব্যাপী ও বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক ।দেখা গিয়েছে আর এই করোনা আতঙ্কের জেরে সারা দেশ ও বিশ্ব জুড়ে খাদ্যের অভাব দেখা দিয়েছে । এই কারনে ইস্টবেঙ্গল ক্লাব তাদের নিজেদের ক্লাবের মালীদেরতো বটে তার সাথে ৯০ মিনিটের শত্রুতা ভুলে আজ সকালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান_মহামেডান ক্লাব সহ ময়দানের প্রতিটা ক্লাবের মালিদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দিলো। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীর আপদকালীন ত্রাণ তহবিলে করোনার জন্য ৩০ লক্ষ টাকা দিলো ইস্টবেঙ্গল ক্লাব।
Related Articles
করোনা সংক্রমণ রুখতে কমিশনের জারি করা বিধি নিষেধ কঠোর ভাবে পালন করার নির্দেশ হাইকোর্টের।
কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি দফাতে করোনা সংক্রমণ রুখতে কলকাতা হাইকোর্ট এব্যপারে নির্বাচন কমিশনের জারি করা বিধি নিষেধ কঠোর ভাবে পালন করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ এই নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার রায়ে স্পষ্ট জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচার হোক বা অন্য যে কোনও ক্ষেত্র বড় ভিড় […]
বাগনানে ভস্মীভূত চিপসের গোডাউন।
হাওড়া, ১১ জানুয়ারি:- শুক্রবার রাতে হাওড়ার বাগনানে চিপসের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই গোডাউন। ঘটনাটি ঘটে বাগনান থানার আন্টিলা কালীতলায়। পুলিশ সূত্রের খবর এদিন রাতে আন্টিলায় ওই চিপসের গোডাউনে আগুন লাগে। গোডাউনটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা গোডাউন গ্রাস করে নেয়। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। লোকজন […]
ডিসেম্বরের পয়লা থেকে খুলবে বোটানিক্যাল গার্ডেন , প্রথম পর্যায়ে অনুমতি কেবল বৈধ প্রাতঃভ্রমণকারীদের।
হাওড়া , ২৫ নভেম্বর:- ডিসেম্বরের পয়লা তারিখ থেকে খুলবে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। প্রথম পর্যায়ে অনুমতি দেওয়া হচ্ছে কেবল বৈধ প্রাতঃভ্রমণকারীদের।পরে দ্বিতীয় পর্যায়ে সাধারণ পর্যটকদের জন্য গার্ডেনের অনুমতি দেওয়া হবে। তবে সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে গার্ডেন সূত্রে জানা গেছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় আট মাস পর খুলতে চলেছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। আগামী ১ ডিসেম্বর […]









