কলকাতা , ৩০ মার্চ:- সারা দেশ ব্যাপী ও বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক ।দেখা গিয়েছে আর এই করোনা আতঙ্কের জেরে সারা দেশ ও বিশ্ব জুড়ে খাদ্যের অভাব দেখা দিয়েছে । এই কারনে ইস্টবেঙ্গল ক্লাব তাদের নিজেদের ক্লাবের মালীদেরতো বটে তার সাথে ৯০ মিনিটের শত্রুতা ভুলে আজ সকালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান_মহামেডান ক্লাব সহ ময়দানের প্রতিটা ক্লাবের মালিদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দিলো। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীর আপদকালীন ত্রাণ তহবিলে করোনার জন্য ৩০ লক্ষ টাকা দিলো ইস্টবেঙ্গল ক্লাব।
Related Articles
রাতে হাওড়ার চন্দ্রপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।
হাওড়া, ১০ এপ্রিল:- রাতে বিধ্বংসী আগুন হাওড়ার একটি প্লাস্টিক কারখানায়। এলাকায় আতঙ্ক। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। রবিবার রাতে হাওড়ার ১৬ নং জাতীয় সড়কের ধারে চন্দ্রপুরে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন লাগার কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক ওয়ারিংয়ে শর্ট সার্কিট […]
কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ থাকছে আলিপুর চিড়িয়াখানা।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ রাখা হবে আলিপুর চিড়িয়াখানা। এমনিতেই প্রতি সপ্তাহে সোমবার চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। যেহেতু চলতি সপ্তাহে ভোট তাই রবিবার চিড়িয়াখানা বন্ধ রেখে সোমবার খোলা হবে। এই নির্দেশিকা জারি করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দীর্ঘ বিধিনিষেধের জেরে চিড়িয়াখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় […]
চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা। ইতিহাস তৈরির দুয়ারে দাঁড়িয়ে চন্দ্রযান ৩। সাফল্য শুধু নয়, নজির তৈরি হবে উপগ্রহের দক্ষিণ মেরুতে নামলেই। কিন্ত তার সাফল্য চুরি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সকালে […]











