চিরঞ্জিত ঘোষ ,২৯ মার্চ:- রাজ্য জুড়ে চলছে করোনার ভয়াল ভ্রুকুটি । এই সময় মানুষের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে সামনে থেকে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন । তার মানুষের কাছে বার্তা এই লড়াইয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আক্রান্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এরই জন্য মুখ্যমন্ত্রী গঠন করেছেন চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড । গত কয়েকদিন ধরে বাংলা তথা ভারতবর্ষের প্রচুর মানুষ এই তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । এদিন ডানকুনি স্পোর্টিং ক্লাব তারা এক লক্ষ টাকা ও ভারতী স্পোর্টিং ক্লাব দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক প্রদান করেন পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় এর হাতে। দেবাশিসবাবু বক্তব্য মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ডানকুনির মানুষ যেভাবে এগিয়ে আসছে তাতে তিনি অভিভূত । এবং তার আশা আগামী দিনেও এই বিপদে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি।
Related Articles
পুজোয় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু , চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল।
হাওড়া , ১২ অক্টোবর:- আসন্ন উৎসবের মরসুমে করোনার প্রকোপ বাড়লে তার মোকাবিলা করার জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি সহ এই সমস্ত সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান পুজোর আগেই বিভিন্ন সরকারি কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ শতাংশ বাড়ছে। বর্তমানে এই সব হাসপাতালগুলিতে […]
করোনা আক্রান্ত সিএবির এক কর্মী, ৭ দিন বন্ধ দফতর ।
স্পোর্টস ডেস্ক , ৫ জুলাই:- সিএবি-র সিভিল ইঞ্জিনিয়ারিং দফতরের এক অস্থায়ী কর্মীর করোনা ধরা পড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয় শনিবার। ঘটনা জানাজানি হওয়ার পরে আগামী সাত দিন সিএবি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিএবি কর্মী কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি। ‘পজিটিভ’ রিপোর্ট আসার পরেই তাঁর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন সিএবি কর্তারা। ওই কর্তার […]
টাকা দিতে না চাওয়ায় ছুরি নিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় কোপ মেরে ঘরের অ্যাসবেসটসের চাল ভেঙে পালিয়ে গেল স্বামী।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- টাকা দিতে না চাওয়ায় ছুরি নিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় কোপ মেরে ঘরের অ্যাসবেসটসের চাল ভেঙে পালিয়ে গেল স্বামী। স্বামীর ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন স্ত্রী। চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। অভিযোগ, স্ত্রীর কাছ থেকে টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায় স্বামী। গুরুতর জখম রক্তাক্ত অবস্থায় গৃহবধূ নিজেই হাসপাতালে ছুটে আসেন চিকিৎসার জন্য। […]









