উলুবেড়িয়া,১৭ মার্চ::- প্রশাসনিক হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা শাহরুখ মোল্লার ১৬ বছরের মেয়ের বিয়ে রোধ করা হয়। উলুবেড়িয়া বিডিও-র তৎপরতায় বন্ধ হল এক নাবালিকা ছাত্রীর বিয়ে। সোমবার রাতে বাগনান থানার ওলানপাড়ার কাজীপাড়ায় বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস জানান এলাকাবাসীর মারফত তাঁর কাছে এই দশম শ্রেণীর ছাত্রীটির বিয়ের তোড়জোড়ের খবর পৌঁছয়। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে নবালিকাটির বিয়ের প্রস্তুতি চলছে এই খবর পাওয়া মাত্রই তিনি তাঁর দপ্তরের এক আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাফিজুর রহমানকে ওই এলাকায় পাঠান। পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস সঙ্গে সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের নাবালিকার বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। সন্ধ্যার পর সকলে শাহরুখ মোল্লার বাড়িতে গিয়ে তাঁর নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ রাখতে বলেন। প্রথমে শাহরুখ মোল্লা এই বিষয়ে রাজি না হলে তাঁকে বুঝিয়ে বলা হয় যে ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ। এরপর তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মেয়ের বিয়ে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। তিনি অঙ্গীকার করেন যে মেয়ের আঠারো বছর বয়স হওয়ার পর তবেই তিনি তার বিয়ে দেবেন। আপাতত তাঁর মেয়ে পড়াশোনা করবে বলে তিনি জানান।
Related Articles
ব্যক্তিগত কারণে এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা।
স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- সুরেশ রায়নার পর এবার লাসিথ মালিঙ্গা। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গা আইপিএল থেকে সরে দাঁড়ালেন। মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের ছেলে হিসেবেই পরিচিত তিনি। কিন্তু ইয়র্কার মাষ্টার লাসিথ মালিঙ্গাকে এবার আর পাচ্ছেনা মুম্বই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২০ আইপিএল থেকে নিজের নামটি প্রত্যাহার করে নিয়েছেন মালিঙ্গা। তার এবারের আইপিএলে না […]
ব্যাঙ্ক থেকে ফেরার পথে রাস্তাতেই টাকার ব্যাগ লুট, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৩ নভেম্বর:- ব্যাঙ্ক থেকে পেনসনের টাকা তুলে ফেরার পথে রাস্তাতেই টাকার ব্যাগ লুট হলো এক বয়স্কা মহিলার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে এক ছিনতাইবাজের কবলে পড়েন ওই বৃদ্ধা। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ছিনতাই করা হয় টাকার ব্যাগ। বাইকে করে […]
উন্নয়নের স্বার্থে পুর নাগরিকদের পাশে দাঁড়াতে সাংসদের উপস্থিতিতে আলোচনা সভা বৈদ্যবাটিতে।
তরুণ মুখোপাধ্যায়, ৯ সেপ্টেম্বর:- সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে যজ্ঞ চলছে তা যাতে আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্য শনিবার বৈদ্যবাটি পুরসভার পৌরপ্রধান উপ পৌরপ্রধান পৌরপ্রধান পারিষদ সহ সমস্ত পুর সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা করলেন শ্রীরামপুরের জনপ্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পৌর এলাকার সমস্ত মানুষের উন্নয়নের স্বার্থে যাতে সব […]










