উলুবেড়িয়া,১৭ মার্চ::- প্রশাসনিক হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা শাহরুখ মোল্লার ১৬ বছরের মেয়ের বিয়ে রোধ করা হয়। উলুবেড়িয়া বিডিও-র তৎপরতায় বন্ধ হল এক নাবালিকা ছাত্রীর বিয়ে। সোমবার রাতে বাগনান থানার ওলানপাড়ার কাজীপাড়ায় বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস জানান এলাকাবাসীর মারফত তাঁর কাছে এই দশম শ্রেণীর ছাত্রীটির বিয়ের তোড়জোড়ের খবর পৌঁছয়। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে নবালিকাটির বিয়ের প্রস্তুতি চলছে এই খবর পাওয়া মাত্রই তিনি তাঁর দপ্তরের এক আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাফিজুর রহমানকে ওই এলাকায় পাঠান। পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস সঙ্গে সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের নাবালিকার বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। সন্ধ্যার পর সকলে শাহরুখ মোল্লার বাড়িতে গিয়ে তাঁর নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ রাখতে বলেন। প্রথমে শাহরুখ মোল্লা এই বিষয়ে রাজি না হলে তাঁকে বুঝিয়ে বলা হয় যে ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ। এরপর তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মেয়ের বিয়ে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। তিনি অঙ্গীকার করেন যে মেয়ের আঠারো বছর বয়স হওয়ার পর তবেই তিনি তার বিয়ে দেবেন। আপাতত তাঁর মেয়ে পড়াশোনা করবে বলে তিনি জানান।
Related Articles
হাওড়া পুরসভার গেটে কেক কেটে ব্যর্থতার বর্ষপূর্তি সেলিব্রেশন করল বিজেপি।
হাওড়া,১০ ডিসেম্বর:- প্রশাসক নিয়োগের পর গত এক বছরে সর্বক্ষেত্রেই ব্যর্থ পুরসভা। প্রতিবাদে হাওড়া পুরসভার গেটে কেক কেটে ব্যর্থতার বর্ষপূর্তি সেলিব্রেশন করল বিজেপি। মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রীর ছবিতে কেক খাওয়ালো তারা।পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ঠিক এক বছর আগেই। কিন্তু নির্বাচনের পথে না হেঁটে হাওড়া পুরসভায় প্রসাশক নিয়োগ করেছিল রাজ্য সরকার। কিন্তু গত এক বছরে পুরসভা কমিটিবিহীন […]
সুকান্তর কটাক্ষের প্রতিবাদে কার্যত কাঞ্চনের পাশেই কল্যাণ।
হুগলি, ২৫ ডিসেম্বর:- কাঞ্চনের কোনো অন্যায় দেখছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নার্সিংহোম বিল করেছে তাই দিয়েছে। ডাক্তাররা বেশি বিল করে সেটা বলেছি। সুকান্ত কিছু জানে না ফচকে একটা। বলেন শ্রীরামপুর সাংসদ। কাঞ্চন শ্রীময়ীর সন্তান হওয়ার ছয় লাখ টাকা বিল জমা পড়ছে বিধানসভায়। যা নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। আজ শেওড়াফুলিতে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাঞ্চনের […]
হিন্দমোটরে অবৈধ গাঁজার ঠেক ভাঙল পুলিশ।
হুগলি, ১৮ জুলাই:- হুগলি জেলার হিন্দমোটর স্টেশন এলাকায় অবৈধ গাঁজার ঠেক নিজেরাই ভেঙে দিলো এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল স্টেশন এলাকায় বেআইনি ভাবে গড়ে উঠেছিল গাঁজার ঠেক। এই রাস্তা দিয়েই ছেলে মেয়েদের যেতে হয় স্কুলে। তাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছিল। এলাকার মহিলাদেরও উত্যক্ত করতো এই গাঁজার ঠেকে আসা দুষ্কৃতীরা। এই নিয়ে এলাকার মানুষ উত্তরপাড়া […]










