হুগলি, ১৭ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিজেপির। পৌর ভোটের মুখে এই নিয়ে আন্দোলনের যাওয়ার হুমকি তাঁদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভায়। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৯জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে চুঁচুড়া শহরে। শহরের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাও হয়। গত ৪ঠা মার্চ ভাইবার জন্য ৪১৩ জনের একটি তালিকা পৌরসভার ওয়েবসাইটে বের হয়। অভিযোগ ৪ তারিখেই আরও একটি তালিকা প্রকাশ পায় ওই সাইটে যেখানে ৬ জনের নাম অতিরিক্ত ছিলো। এতেই শেষ নয় দু’দিন পর অর্থাৎ ৬ই মার্চ প্রথম তালিকার তুলনায় অতিরিক্ত ২০জনের রোল নাম্বার যুক্ত হয়ে আরও একটি তালিকা প্রকাশ পায়।
এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে তোলপাড় শুরু হয়। বিজেপির দাবি আজ অবধি কোন সরকারী পরীক্ষায় ভাইবার জন্য দু’বার তালিকা প্রকাশ হয়নি। এথেকেই পৌরসভার এই নিয়োগে অ-স্বচ্ছতা ও দুর্নীতি স্পষ্ট। তৃণমূল পয়সার বিনিময়ে অতিরিক্ত পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে। স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবীতে আমরা আন্দোলনে নামবো। বিষয়টি জানাজানি হতে চোখ কপালে উঠেছে নিয়োগের পরীক্ষায় বসা চাকুরীপ্রার্থীরাও। তাঁরাও চায় আবার নতুন করে পরীক্ষা হোক।Related Articles
জয়ন্ত জেলবন্দি থাকা সত্ত্বেও পুরানো ভিডিও সামনে এনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা সরকারের- আলাপন বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১১ জুলাই:- আড়িয়াদহকাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংহ চিহ্নিত অপরাধী। ২০১৬ সাল থেকে পাঁচটি আলাদা মামলায় গ্রেফতার হয়েছে সে। এখনো জয়ন্ত জেলবন্দী। তা স্বত্বেও তিন আসনে উপনির্বাচনের আগে তিন বছরের পুরনো একটি ভিডিও সামনে এনে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। যা দুর্ভাগ্যজনক। রাজ্য সরকারের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন […]
আইএসএলে দশটি দলের জার্সির নকশা জমা , নেই ইস্টবেঙ্গল ।
স্পোর্টস ডেস্ক, ১১ আগস্ট:- আইএসএলের জন্য দশটি দল জার্সির নকশা পাঠিয়ে দিল প্রতিযোগিতার আয়োজকদের কাছে। সোমবার রাত পর্যন্ত যা খবর, সেই তালিকায় ইস্টবেঙ্গল নেই। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে রয়েছে এটিকে-মোহনবাগান । আন্তর্জাতিক ক্রীড়া ভিডিয়ো গেম প্রস্তুতকারক সংস্থা আইএসএলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে । লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে এ বার এই ভিডিয়ো গেমে দেখা যাবে সুনীল ছেত্রী […]
বাজারে আলুর যোগান ও দাম নিয়ন্ত্রণে জেলাগুলিকে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ২৪ জুলাই:- আলু ব্যবসায়ী সংগঠনের ধর্মঘটের জেরে রাজ্যের আলুর যোগান নিয়ে চলতি সমস্যার সমাধান করতে রাজ্যে সরকার আজ আলু ব্যসায়ীদের সঙ্গে বৈঠকে বসছে। হুগলির হরিপালে প্রস্তাবিত ওই বৈঠকে কৃষি বিপননমন্ত্রী বেচারাম মান্না সহ শীর্ষ আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরা ধর্মঘটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে চলতি পরিস্থিতিতে বাজারে আলুর যোগান অব্যাহত ও দাম নিয়ন্ত্রণে […]










