নদিয়া,১৩ মার্চ :- শুক্রবার নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসলেন মহকুমা শাসক হরসীমরন সিং। দীর্ঘদিন ধরে রানাঘাট হাসপাতালের পরিকাঠামো ঠিক ছিল না।অবশেষে শুক্রবার মহকুমা শাসক ও পি ডাব্লু ডি স্টাফ এবং হাসপাতাল সুপার নিজে সরজমীনে খতিয়ে দেখেন।এবং এদিন সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে পরিষেবার পরিকাঠানো খতিয়ে দেখেন।রাতে লাইট থাকে না হাসপাতালের বাইরে এক অন্ধকারচ্ছন্ন পরিবেশ সৃস্টি হয় নিত্যদিন।টিউবওয়েলে পানীয় জল না থাকায় চরম অসুবিধায় রোগীর আত্মীয় পরিজন থেকে আম্বুলেন্স চালকেরা।স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ পরিকর যেখানে সরকার সেখানে এই হাসপাতালের আরো উন্নত পরিষেবা থেকে বঞ্চিত রোগীরা।তবে আগের থেকে বর্তমান রানাঘাট হাসপাতালের পরিকাঠামো ধীরে ধীরে উন্নতির পথে।প্রচুর জায়গা রয়েছে রানাঘাট হাসপাতালে তবুও কেন থমকে আছে পরিকাঠামো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।কবে উন্নত পরিষেবা এবং পরিকাঠামোর উন্নতি হবে সেদিকেই তাকিয়ে রানাঘাট মহকুমাবাসী।
Related Articles
জাল পাসপোর্ট ও আধার কার্ডের তদন্তে হাওড়া থেকে গ্রেফতার ২।
হাওড়া, ১৬ ডিসেম্বর:- জাল পাসপোর্ট ও আধার বানানোর ঘটনার তদন্তে নেমে হাওড়া ময়দান এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম দিকে কলকাতায় গ্রেফতার হন সন্দেহভাজন এক বাংলাদেশী। তাঁর কাছ থেকে উদ্ধার হয় এদেশের নকল আধার কার্ড ও পাসপোর্ট। তদন্তে উঠে আসে কলকাতার সিঁথি থানা এলাকার এক ব্যক্তি টাকার বিনিময়ে বানিয়ে দিয়েছিলেন […]
পুজোর আগে ঘাট পরিদর্শন সুজয়ের।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- পুজোর আগে হাওড়ায় বিসর্জনের ঘাটগুলো পরিদর্শন করে সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরসভার কর্তারা। বুধবার দুপুরে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তীর নেতৃত্বে আধিকারিকরা হাওড়ার গুরুত্বপূর্ণ একাধিক নিরঞ্জনের ঘাট পরিদর্শন করেন। এদিন রামকৃষ্ণপুর, শিবপুর প্রমুখ ঘাট পরিদর্শন করা হয়। সুজয় চক্রবর্তী বলেন, ঘাটের অবস্থা মোটামুটি ভালো আছে। তবে ঘাটের কিছু অংশ […]
প্রাক্তন রাষ্ট্রপতির ডাকে এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ৬ ফেব্রুয়ারি তিনি দিল্লি পৌঁছাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। ৭ তারিখ ওই বৈঠকে যোগদান ছাড়াও সংসদের অধিবেশনের ফাঁকে বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হতে […]









