বাঁকুড়া,১৩ মার্চ :- বজ্রাঘাতে মৃত্যু হল বাবার, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বাঁকুড়ার সিমলাপালের জামিড্ডিহা গ্রামে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির, একই আহত হয়েছে মৃতের মেয়ে সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী সন্ধ্যামণি মান্ডি। পুলিশ সূত্রে খবর মৃতের নাম মনোরঞ্জন মান্ডি। সিমলাপালের আর ডি হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর হঠাৎ বজ্রাঘাতে বাবা ও মেয়ে আহত হয়। উভয়কে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মনোরঞ্জন মান্ডিকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যামণির এখন চিকিৎসাধীন।
Related Articles
প্রায় একশ স্টল,বই বিক্রি পঞ্চাশ লাখ টাকা ছাড়াবে,আশা হুগলি চুঁচুড়া বই মেলা কমিটির।
হুগলি, ১২ ডিসেম্বর:- গত বছর বই বিক্রি হয়েছিল উনপঞ্চাশ লক্ষ টাকার। এবছর সেই লক্ষ্যমাত্রা পঞ্চাশ লাখ অতিক্রম করবে। আশা বইমেলা কমিটির।ধারে ভারে কলকাতা বইমেলার মত না হলেও মফস্বলি বইমেলা হিসাবে অন্যতম বইমেলা হয়ে ওঠার লক্ষে অনেকটাই এগিয়েছে হুগলি চুঁচুড়া বই মেলা। বৃহস্পতিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেছেন মেলার যুগ্ম সম্পাদক […]
স্কুল শিক্ষকদের জন্য এবার নয়া পদন্নতি নীতি আনতে চলেছে রাজ্য।
কলকাতা, ২৫ অক্টোবর:- স্কুল শিক্ষকদের জন্যও এবার নয়া পদোন্নতি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। কোন কোন বিষয়ের উপর এই পদোন্নতি নির্ভর করবে, তা নির্ধারণ করতে বিদ্যালয় শিক্ষা কমিশনারের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসেই ও কমিটি এবিষয়ে তার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বলে শিক্ষা সূত্রে জানা গেছে।সূত্রের খবর, কোনও শিক্ষকের নিজের […]
হিংসা থামাতে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেন লকেট।
সুদীপ দাস , ৬ মে:-চারিদিকে ভোট পরবর্তী হিংসা থামাতে সিপির সাথে দেখা করতে এলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। চুঁচুড়ায় সিপির সাথে দেখা করার পর কামারকুন্ডুতে এসপির সাথে দেখা করার কথা লকেটের। এদিন চন্দননগর কমিশনারেটের সিপি গৌরব শর্মার সাথে দেখা করার পর লকেট চ্যাটার্জী বলেন শুধু চন্দননগর ও চুঁচুড়ায় ৭থেকে ৮হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। চারিদিকে বিজেপি […]










