নদিয়া,১৩ মার্চ :- শুক্রবার নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসলেন মহকুমা শাসক হরসীমরন সিং। দীর্ঘদিন ধরে রানাঘাট হাসপাতালের পরিকাঠামো ঠিক ছিল না।অবশেষে শুক্রবার মহকুমা শাসক ও পি ডাব্লু ডি স্টাফ এবং হাসপাতাল সুপার নিজে সরজমীনে খতিয়ে দেখেন।এবং এদিন সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে পরিষেবার পরিকাঠানো খতিয়ে দেখেন।রাতে লাইট থাকে না হাসপাতালের বাইরে এক অন্ধকারচ্ছন্ন পরিবেশ সৃস্টি হয় নিত্যদিন।টিউবওয়েলে পানীয় জল না থাকায় চরম অসুবিধায় রোগীর আত্মীয় পরিজন থেকে আম্বুলেন্স চালকেরা।স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ পরিকর যেখানে সরকার সেখানে এই হাসপাতালের আরো উন্নত পরিষেবা থেকে বঞ্চিত রোগীরা।তবে আগের থেকে বর্তমান রানাঘাট হাসপাতালের পরিকাঠামো ধীরে ধীরে উন্নতির পথে।প্রচুর জায়গা রয়েছে রানাঘাট হাসপাতালে তবুও কেন থমকে আছে পরিকাঠামো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।কবে উন্নত পরিষেবা এবং পরিকাঠামোর উন্নতি হবে সেদিকেই তাকিয়ে রানাঘাট মহকুমাবাসী।
Related Articles
কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে আছে পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার পরিকল্পনা।
কলকাতা , ৩০ অক্টোবর:- কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষার পরিকল্পনা। জীব বৈচিত্রের আঁতুড়ঘর ওই জলাভূমি সংরক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৬ সালের মধ্যে তা বাস্তবায়িত করার কথা। কিন্তু রাজ্য সরকার নিজেদের ভাগের অর্থ দিয়ে দিলেও কেন্দ্রীয় সরকারি বরাদ্দ এখনো মেলেনি। ফলে আটকে রয়েছে জলাভূমি সংরক্ষণ প্রকল্পের […]
করোনা আবহে সামাজিক দুরত্বকে জলাঞ্জলি দিয়ে অস্ত্র নিয়েই প্রকাশ্যে থানা ঘেরাও বিজেপির।
উত্তর দিনাজপুর , ২৫ আগস্ট:- ধারালো অস্ত্র আর তীর ধনুক নিয়ে সশস্ত্র আন্দোলন করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। রাজ্যে সুশাসনের প্রতিষ্ঠার দাবিতে বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসুর নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানায় সশস্ত্র আন্দোলনের সাক্ষী রইলেন সাধারন মানুষ। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গী আন্দোলনে শামিল হলেন বিজেপির রাজ্য […]
নিশ্চিন্দা-কান্ডে দুই ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দিলো আদালত।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- বালির নিশ্চিন্দা আনন্দনগরের বাসিন্দা সাত বছরের নাবালক সহ দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় ধৃত পেশায় রাজমিস্ত্রি দুই যুবককে বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়। এদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৩ ও ৩৬৫ ধারায় মামলা রুজু করে পুলিশ। এর পাশাপাশি উদ্ধার হওয়া দুই গৃহবধূকে গোপন জবানবন্দির জন্য বুধবার হাওড়া আদালতে নিয়ে আসা হয়। এদিন এই […]








