বাঁকুড়া,১৩ মার্চ :- বজ্রাঘাতে মৃত্যু হল বাবার, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বাঁকুড়ার সিমলাপালের জামিড্ডিহা গ্রামে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির, একই আহত হয়েছে মৃতের মেয়ে সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী সন্ধ্যামণি মান্ডি। পুলিশ সূত্রে খবর মৃতের নাম মনোরঞ্জন মান্ডি। সিমলাপালের আর ডি হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর হঠাৎ বজ্রাঘাতে বাবা ও মেয়ে আহত হয়। উভয়কে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মনোরঞ্জন মান্ডিকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যামণির এখন চিকিৎসাধীন।
Related Articles
ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জগৎবল্লভপুর স্বাস্থ্যকেন্দ্রে।
হাওড়া, ১৫ জুলাই:- হাওড়ার জগৎবল্লভপুর পাঁতিহাল ঈশ্বরচন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে আজ ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। শাসক এবং বিরোধী দলের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে তখনকার মতো ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে যায়। ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার […]
ত্রিপুরায় বিজেপির হামলার প্রতিবাদ , দক্ষিণ হাওড়ায় মিছিল তৃণমূল যুব কংগ্রেসের।
হাওড়া, ৮ জুলাই:- ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে শনিবার বিজেপির দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত, শর্মিষ্ঠা দেব, দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূলের যুব কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে দক্ষিণ হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গোবিন্দ […]
মঙ্গলাহাট এবার রবিবারে।
হাওড়া , ২২ সেপ্টেম্বর:- ফের বদল হচ্ছে মঙ্গলাহাটের দিন। এবার রাতের পরিবর্তে সকালে বসবে মঙ্গলাহাট। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে মঙ্গলাহাট। আগামী রবিবার থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর […]







