হুগলি, ১০ মার্চ :- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ দূর্গাপুর এক্সপ্রেসওয়ের ইন্দ্রখালি এলাকা থেকে ৫৪ কেজি গ্যাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত গ্যাঁজার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে পুলিশি হেফাজত চেয়ে চূঁচুড়া জেলা জর্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশসুত্রে জানা গেছে, ওড়িষ্যা থেকে জাইলো গাড়ি করে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার সময় পুলিশ পাকড়াও করে। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায়। পুলিশ জাইলো গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।
Related Articles
শৌচালয়ে রাখা বোমা ফেটে জখম দুই বালক।
ব্যারাকপুর , ৯ ডিসেম্বর:- বিজেপির জেলা সভাপতির বাড়ির কাছেই বোমা ফেটে জখম দুই বালক। বুধবার বেলা আড়াইটার সময় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার আটচালা বাগান রোডের গঙ্গা সিং প্রাথমিক বিদ্যালয়ে। বোমার আঘাতে জখম দুই বালকের নাম প্রদীপ মাহাতো ও সুমিত ভগৎ। দুজনে বয়সই দশ বছর। বোমা ফেটে প্রদীপের ডান হাতের কব্জি উড়ে গেছে। অপরদিকে সুমিতের বাঁ […]
পুজো এসে গেলেও বেতন না পেয়ে বিক্ষোভ জলপথ পরিবহন সমবায় কর্মীদের।
হাওড়া , ১৫ অক্টোবর:- পুজো দোরগোড়ায়। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তারই মধ্যে বেতন পাচ্ছেন না জলপথ পরিবহনে যুক্ত কর্মীরা। এর প্রতিবাদের বৃহস্পতিবার বিক্ষোভে সরব হন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। এদিন দুপুরে হাওড়া স্টেশন লঞ্চঘাটে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই জলপথ পরিবহন সমবায় সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় সাড়ে তিনশ কর্মচারী। প্রায় […]
বন্যার জন্য আগাম সতর্কতার নির্দেশ প্রশাসনকে মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৪ আগস্ট:- করোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড়শ কোটি টাকার ওপর অনুদান এসেছে। তা কাজে লেগেছে। কিন্তু অন্যরা যা তুলেছে কেউ জানতে পারেনি। পিএম কেয়ার ফান্ডে কত টাকা জমা পড়েছে তা কেউ জানতে পারেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করছে সরকার কত মাস্ক কিনেছে। এসব প্রশ্ন করার আগে […]








