হুগলি, ১০ মার্চ :- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ দূর্গাপুর এক্সপ্রেসওয়ের ইন্দ্রখালি এলাকা থেকে ৫৪ কেজি গ্যাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত গ্যাঁজার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে পুলিশি হেফাজত চেয়ে চূঁচুড়া জেলা জর্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশসুত্রে জানা গেছে, ওড়িষ্যা থেকে জাইলো গাড়ি করে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার সময় পুলিশ পাকড়াও করে। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায়। পুলিশ জাইলো গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।
Related Articles
ফের হাতির হানায় মৃত্যু হলো এক গ্রামবাসীর।
বাঁকুড়া,৫ ফেব্রুয়ারি:- ফের হাতির হানায় মৃত্যু হলো এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার লিগেমোচড় গ্রামে। আজ ভোরে স্থানীয় জঙ্গল থেকে লিগেমোচড় গ্রামে তিনটি হাতি ঢুকে পড়ে। নষ্ট করে বিভিন্ন ফসল ও ঘরবাড়ি। গ্রামের মানুষের তাড়া খেয়ে হাতির দলটি ঢুকে পড়ে একটি ক্ষেত বাড়িতে। আজ ভোরে এক ব্যাক্তি প্রাতঃভ্রমণে গিয়ে একটি হাতির সামনে পড়ে […]
রাজ্য সরকারি দপ্তরে সংক্রমণের সম্ভাবনা কমাতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দুটো শিফটে কাজ হবে – মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া, ১০ জুন:- রাজ্য সরকারি দপ্তরে সংক্রমণের সম্ভাবনা কমাতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে এখন থেকে দুটো শিফটে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বর্তমানে রাজ্য সরকারি দপ্তরে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে। এখন থেকে একটি শিফটের বদলে সকাল সাড়ে নটা থেকে দুপুর আড়াইটা এবং দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুটি আলাদা […]
আগামী বছর দীঘায় গড়াবে জগন্নাথের রথের চাকা।
কলকাতা, ৫ জুলাই:- এবছর নয়, আগামী বছর থেকে দিঘায় গড়াবে জগন্নাথের রথের চাকা। রথযাত্রার প্রাক্কালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে পশ্চিমবঙ্গে দিঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি গর্ব- উদ্দীপক মন্দির তৈরি করছি যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর […]









