হাওড়া,১০ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। পৌর ভোটের মুখে এই নিয়ে আন্দোলনের যাওয়ার হুমকি বামেদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভায়। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৭জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে চুঁচুড়া শহরে। শহরের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাও হয়। গত ৪ঠা মার্চ ভাইবার জন্য ৪১৩ জনের একটি তালিকা পৌরসভার ওয়েবসাইটে বের হয়। অভিযোগ ৪ তারিখেই আরও একটি তালিকা প্রকাশ পায় ওই সাইটে যেখানে ৬ জনের নাম অতিরিক্ত ছিলো। এতেই শেষ নয় দু’দিন পর অর্থাৎ ৬ই মার্চ প্রথম তালিকার তুলনায় অতিরিক্ত ২০জনের রোল নাম্বার যুক্ত হয়ে আরও একটি তালিকা প্রকাশ পায়।
এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে তোলপাড় শুরু হয়। তৃণমূল পরিচালিত এই পৌরসভার বিরোধী দলনেতা সিপিএমের সমীর মজুমদার বলেন। আজ অবধি কোন সরকারী পরীক্ষায় ভাইবার জন্য দু’বার তালিকা প্রকাশ হয়নি। এথেকেই পৌরসভার এই নিয়োগে অ-স্বচ্ছতা ও দুর্নীতি স্পষ্ট। তৃণমূল পয়সার বিনিময়ে অতিরিক্ত পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে। স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবীতে আমরা আন্দোলনে নামবো। বিষয়টি জানাজানি হতে চোখ কপালে উঠেছে নিয়োগের পরীক্ষায় বসা চাকুরীপ্রার্থীরাও। তাঁরাও চায় আবার নতুন করে পরীক্ষা হোক। তবে এবিষয়ে কোন কথাই বলতে চাইলেন না পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী। সিপিএমের তোলা কোন অভিযোগের জবাব তিনি দেবেন না বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি এড়িয়ে যান পুরপ্রধান।Related Articles
করোনা পজিটিভ রিপোর্ট হাতে সটান রিষড়া থানায় প্রৌঢ়া।
সুদীপ দাস , ৮ জুলাই:- লুকনো কিংবা পালানো নয় , এবারে করোনা পজেটিভ রিপোর্ট হাতে সটান থানায় এসে আত্মসমর্পন রুগীর। উদ্যেশ্য পালিয়ে নয় , চিকিৎসা করিয়েই করোনার হাত থেকে রেহাই মিলতে পারে মনুষ্য জাতীর। এমনই ঘটনা ঘটিয়ে আজ সমাজে এক সচেতনতার বার্তা দিলেন ষাটোর্দ্ধ এক মহিলা। রিষড়ার ৩ নম্বর গভর্মেন্ট কলোনির বাঁশবাগান এলাকার বাসিন্দা মহিলার […]
দুর্গা মন্ডপের লাইট ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গোঘাট , ২২ অক্টোবর:- দুর্গা মন্ডপের লাইট ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাট ১নং ব্লকের রুঘবাটি অঞ্চলের সুলতানদিঘী এলকায়। সকাল থেকে এলকায় উত্তেজনা ছরায়।পূজা কমিটি সূত্রে জানা যায় গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করছে। যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি চাই দাবি করনেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মন্ডপে ছুটে আসেন […]
রাস্তা সম্প্রসারনের জন্য সরানো হলেও পুনঃস্থাপন হলোনা নেতাজির মূর্তি।
হুগলি, ২২ জানুয়ারি:- রাস্তা সসম্প্রসারণের জন্য সরানো হলেও আজও পুনঃস্থাপন হলনা নেতাজীর মূর্তি। এই ব্যাপক ক্ষোভ গোঘাট জুড়ে। হুগলির কামারপুকুরে রাস্তা সম্প্রসারণের জন্য সরানো হয়েছিল নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। কিন্তু প্রায় চার বছর কেটে গেলেও সেই মূর্তি পুনঃস্থাপন করা হয়নি কামারপুকুর ডাক বাংলো মোড়ে। ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে […]







