কালিয়াগঞ্জ,৩ মার্চ:- দাঙ্গা চাই না, ভাত চাই, উত্তরপ্রদেশ-দিল্লি চাই না”- মঙ্গলবার কালিয়াগঞ্জের সভা থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দেন, দিল্লিতে যা হচ্ছে বাংলায় তা হবে না। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন বাংলার মাটিতে হিংসা করতে দেবে না রাজ্য সরকার। দিল্লির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মমতা। একইসঙ্গে মহিলাদের প্রতি তিনি বার্তা দেন, রান্নাঘরের হাতা-খুন্তি নিয়ে জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এদিন, প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে তৃণমূল প্রার্থীদের উপ-নির্বাচনে জয়ী করার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানান নেত্রী। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়ান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “কেউ নাগরিকত্ব কাড়তে পারবে না। আমরা সবাই নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই”। বিজেপির কথায় মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। যেকোনো বিপদে ‘দিদি’কে পাশে পাওয়া যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
কালিয়াগঞ্জের কাছেই বাংলাদেশ সীমান্ত। সুতরাং এই অঞ্চলে সিএএ- এনআরসি নিয়ে আলোচনা চলবে এটাই মাথায় রেখেই এদিন এই কথা জানান মমতা।এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন বাজেটে ঘোষিত ‘জয় বাংলা’ ও ‘জয় জোহার’ নামে দুটি প্রকল্পের সূচনার কথাও ঘোষণা করেছেন। তাঁর কথায়, জয় বাংলা প্রকল্পে তফসিলি সম্প্রদায়ের ভাই-বোনেদের মধ্যে যাদের বয়স ৬০ বছর হবে, তাঁরা প্রত্যেকে ১০০০ টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি জয় জোহার প্রকল্পেও আদিবাসী ভাই-বোনেরা মাসিক ১০০০ টাকা করে পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এর জন্য কাউকে লবি করতে হবে না’। কালিয়াগঞ্জের সভা থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কর্মসাথী’ নামে নতুন আরও একটি প্রকল্প চালু করা হচ্ছে। বেকার যুবক-যুবতীদের জন্য এবার থেকে ব্যবসা করার জন্য প্রতি বছর ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।Related Articles
হাওড়া জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ করল সিটু।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়া জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ করল সিটু। দীর্ঘদিন ধরে হাওড়া জুটমিল বন্ধ থাকায় বুধবার সকালে জি টি রোডের উপরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাম সংগঠন সিটু’র কর্মী সমর্থকরা। রাস্তার উপর বসে স্লোগান দিতে থাকেন তারা। অবরোধের নেতৃত্ব দেন সিটু নেতা দীপক দাশগুপ্ত। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার […]
উত্তরপ্রদেশের ভোটের সঙ্গেই এরাজ্যে বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন করতে চায় কমিশন।
কলকাতা, ২৫ জানুয়ারি:- উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে রাজ্যের এক লোকসভা ও এক বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোট ৭ মার্চ। ওইদিনই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। এজন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করা […]
জমি কেনাকে কেন্দ্র করে বিবাদ,মারধর সহ পঞ্চায়েত উপপ্রধানকে হেনস্থার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।
হুগলি,৫ মার্চ:- জমি কেনাকে কেন্দ্র করে বিবাদ,মারধর সহ পঞ্চায়েত উপপ্রধানকে হেনস্থার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। হুগলির রবীন্দ্রনগরে জিটি রোডের পাশে দুই সপ্তাহ আগে রথীন দে’র কাছ থেকে একটি জমি কেনেন কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়া গিরি।সে বিষয়ে গুণাক্ষরেও টের পাননি মালিকের মেয়ে,প্রতিবেশী থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য কেউই।দলবল নিয়ে আজ জিটি রোডের পাশে […]








