উঃ২৪পরগনা,২৭ ফেব্রুয়ারি:- ব্যারাকপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আহত বিজেপি নেতা। ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা মিলন কৃষ্ণ আঁশ ও তৃণমূল কংগ্রেসের সৌরভ কর্মকার দু’জনকেই ব্যারাকপুর ডাঃ বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । মিলন বাবুকে দেখতে হাসপাতালে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি এই ঘটনায় ২৪ ঘন্টায় যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয় তাহলে অন্য প্রতিক্রিয়া হবে বলে জানান । অপরদিকে গোটা ঘটনাটি সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। টিটাগড় থানায় দুই পক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
Related Articles
ত্রিপল নিয়ে বচসার জেরে সরকারি আধিকারীককে মারধোর , দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিডিও।
হুগলি , ২৬ জুন:- ত্রিপল চাওয়া নিয়ে বচসার জেরে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে মারধোরের অভিযোগ তৃনমূল কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনা বলাগড় ব্লকের। গতকাল মন্ত্রী ইন্দ্রনীল সেন বলাগড়ের সবুজ দ্বীপ পরিদর্শনে যান। সেখানে জেলা শাসক,বলাগড় ব্লকের বিডিও সহ আধিকারীরাও গিয়েছিলেন। সবুজ দ্বীপে যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল ও কাশিনাথ হালদার বিডিএমও শ্রীমন্ত দের কাছে […]
হাওড়ায় বিজেপি ছেড়ে পাঁচ শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে।
হাওড়া , ৬ সেপ্টেম্বর:- বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। করোনা আবহে থমকে রয়েছে পুরভোটও। তার আগেই হাওড়ায় ভাঙন এবার পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। রবিবার বিকেলে এই দলবদলের ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এদিন হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ের সামনে […]
মাস্ক থেকে রেহাই পেলেন না গুরুদেবও।
নদীয়া,৮ মে:- কবিগুরু ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান এর সাথে, বাধা হলো মাস্ক।আত্মার সঙ্গে মিল থাকলে তবে হয় আত্মীয়, রবীন্দ্রনাথ আমাদের রক্তে , মননে সম্পর্কে । তাই তাঁর মৃত্যু শুধুমাত্র শরীরের অনুপস্থিতি।বেঁচে আছেন আমাদের মাঝে বংশপরম্পরায় এমনটাই মনে করেন নদীয়া জেলার রানাঘাট ২ নং ব্লকের হালালপুর গ্রামের নব জীবন মিলন সম্মিলনী ক্লাব। ১৯৫২ সাল থেকে নিয়মিত […]








