বাঁকুড়া,২৭ ফেব্রুয়ারি:- বাঁকুড়ার সারেঙ্গার চিংড়া গ্রামের রাবনবাঁধে সরিষা ক্ষেতের বেড়া তে আটক একটি পূর্ণ বয়স্ক হরিণ। সেটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন গ্রাম বাসীরা। বৃহস্পতিবার ভোরে জমিতে গিয়ে জমির মালিক দেখেন জমির বেড়ার মধ্যে আটকে রয়েছে হরিণটি। সেটিকে উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। ওই হরিণ দেখতে ভীড় জমান স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে যান সারেঙ্গা রেঞ্জের বনদফতরের কর্মীরা। হরিণ টি উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। লালগড় বনাঞ্চল লাগোয়া দাখারাং এর জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে। চিংড়া এলাকায় প্রচুর কৃষি জমি রয়েছে, খাবারের খোঁজেই এলাকায় এসেছিল বলে অনুমান সারেঙ্গার রেঞ্জার রাজীব লামা’র। পরে এটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানয়েছেন।
Related Articles
আজ হাওড়াতেও সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস।
হাওড়া, ১৫ আগস্ট:- আজ রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে হাওড়া পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, পুরসভার কমিশনার ধবল জৈন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন […]
বিধানসভায় ভোটাভুটি নিয়ে ফের বিভ্রাট, বিরোধী দলনেতার নামেও পড়ে গেল ভোট, তদন্তের দাবি তৃণমূলের।
কলকাতা, ১৬ জুন:- বিধানসভায় ভোটাভুটি নিয়ে ফের বিভ্রাটের অভিযোগ।অনুপস্থিত বিরোধী দলনেতা সহ আরেক সিনিয়র বিজেপি বিধায়কের নামে পরে গেলো ভোট। ঘটনা নিয়ে তদন্তের দাবি জানায় তৃণমূল। মঙ্গলবার বিধানসভায় বিলের ওপর ভোটাভুটির ফলে বিভ্রাটের ঘটনার স্মৃতি এখনো টাটকা। এরই মধ্যে বৃহস্পতিবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিলের সময় অধ্যক্ষ পরীক্ষামুলকভাবে ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহারের নির্দেশ দেন । পাশাপাশি […]
প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার প্রতিবাদ আইএনটিটিইউসি’র।
হাওড়া, ১৬ মার্চ:- ইপিএফের সুদের হার ৮.৫ শতাংশের পরিবর্তে ৮.১ শতাংশ ঘোষণার প্রতিবাদে এবার পথে নামলো আইএনটিটিইউসি। বুধবার দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডাকে হাওড়ায় এক প্রতিবাদ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার বিরুদ্ধে এদিন দুপুর ১টায় […]










