উঃ২৪পরগনা,২৭ ফেব্রুয়ারি:- ব্যারাকপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আহত বিজেপি নেতা। ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা মিলন কৃষ্ণ আঁশ ও তৃণমূল কংগ্রেসের সৌরভ কর্মকার দু’জনকেই ব্যারাকপুর ডাঃ বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । মিলন বাবুকে দেখতে হাসপাতালে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি এই ঘটনায় ২৪ ঘন্টায় যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয় তাহলে অন্য প্রতিক্রিয়া হবে বলে জানান । অপরদিকে গোটা ঘটনাটি সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। টিটাগড় থানায় দুই পক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
Related Articles
অমিত শাহের পদত্যাগের দাবি, মাহেশে বিশ্ব শান্তি যজ্ঞে এসে বিস্ফোরক সাংসদ
হুগলি, ২২ ডিসেম্বর:- অমিত শাহ সংসদে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করেছেন তাতে তার এক্ষুনি পদত্যাগ করা উচিত। শুধু অমিত শাহ নয়, বিজেপি নেতারা পন্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর অন্যান্য দেশবরেণ্য নেতাদের অপমান করছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। তিনবার ক্ষমতায় আসার পর এরা দম্ভে মত্ত হয়ে উঠেছে।রবিবার মহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি […]
চন্দ্রকোনা এলাকায় ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত উদাসীন প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর,৭ মার্চ :- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ভগবন্তপুর অঞ্চলের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর থাকা পাকা সেতুটি তিন বছর ভাঙা অবস্থায় রয়েছে। ভাঙ্গা সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। ওই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।স্থানীয় বাসিন্দারা বারবার স্থানীয় প্রশাসন ও অঞ্চল প্রধান কে সেতুটি […]
কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল বিষ্ণুপুর শহর।
বাঁকুড়া ২৪ অক্টোবর:- কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল গোটা বিষ্ণুপুর শহর। শ্রীশ্রী মৃন্ময়ী মাতার পুজোকে কেন্দ্র করে আকাশে বাতাসে উন্মাদনা। ইতিহাস বলে 303 মল্লাব্ধ বাংলা 404 শাল ইংরেজি 997 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে জগত মল্লমা মৃন্ময়ী দেবীর প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই প্রাচীন রীতিনীতি মেনে আজও মা মৃন্ময়ী দেবীর পুজো হয়ে আসছে। ষষ্ঠীর পরের দিন থেকে মৃন্ময়ী দেবীর […]









