হাওড়া,২৭ ফেব্রুয়ারি:- রহস্যজনক মৃত্যু হল বেলুড়ের এক তরুণীর। কয়েকমাস আগে নিখোঁজ হয়েছিলেন তার দাদা। এরপর অস্বাভাবিক মৃত্যু হল বোনের। গত সোমবার থেকে ফ্ল্যাটের দরজা না খোলায় মঙ্গলবার থানায় খবর দেন প্রতিবেশীরা । পুলিশ মঙ্গলবার বিকেলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করে তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীর নাম সঙ্গীতা শর্মা(৩৫) ৷ ওই ফ্ল্যাটে গত কয়েকবছর ধরে থাকতেন দাদা ও বোন। ওঁদের বাবা মা দুজনেই আগেই মৃত। দাদা সরোজের ছিল মোটরসাইকেল সারানোর গ্যারেজ। বোন বাড়িতেই সেলাইয়ের কাজ করতেন। ব্যাঙ্ক থেকে ঋণ করেই কিনেছিলেন ফ্ল্যাট। কেন দাদা নিখোঁজ হলেন ও কেনই বা বোনের অস্বাভাবিক মৃত্যু হল তা নিয়েই প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত করছে বেলুড় থানার পুলিশ। এদিকে এই ঘটনায় স্তম্ভিত তাদের প্রতিবেশীরাও। অনুমান, ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পেরে সঙ্গীতা কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
Related Articles
স্বেচ্ছামৃত্যুর আবেদন দিয়ে চিঠি প্রতিবন্ধীর মহিলার।
মালদা,৩ জানুয়ারি:- দৃষ্টিহীন মমতা চান না আর বাঁচতে। ছোটবেলার দুর্ঘটনায় হারিয়েছেন দুই চোখ। জুটছে না পর্যাপ্ত সরকারি সাহায্য। দরিদ্র দিনমজুর বৃদ্ধ বাবা মার সংসারে বসে হতাশায় ভুগছেন মমতা দাস। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ১ নং ব্লকের বারোডাঙ্গা গ্রামে। মমতা দাস ছয় ভাইবোন। তিনি সবচাইতে বড়। তার তিন বোনের বিয়ে হয়ে গেছে বড় দুই ভাই […]
বিহারে খুনের ঘটনার আট মাস পর হাওড়ার ব্যাঁটরা থেকে ধরা পড়লো অভিযুক্ত।
হাওড়া, ২৯ জুন:- বিহারে খুনের ঘটনার আট মাস পর হাওড়ার ব্যাঁটরা থেকে ধরা পড়লো অভিযুক্ত। আট মাস আগে এক মহিলাকে খুন করে হাওড়ায় এসে গা ঢাকা দিয়েছিল বিহারের বাসিন্দা ওই যুবক। তাকে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। বুধবার রাতে দীনেশ রাইকে গ্রেপ্তার করে বিহারের পরসা থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে […]
২০ বছর পর পদ্মার সেরা চাঁদিপুরের ইলিশ চকবাজারে !
সুদীপ দাস , ৮ সেপ্টেম্বর:- চলতি মরশুমের প্রথম থেকেই ইলিশের টান ছিলো বাজারে। তবে প্রাক পুজোর মুহুর্তে বাজারে এলো ওপার বাংলার পদ্মার ইলিশ। তাও আবার যেমন-তেমন ঘাটের নয়! স্বাদে গুনে অনেকের কাছেই সেরার তকমা পাওয়া পদ্মার চাঁদিপুর ঘাটের ইলিশ। মঙ্গলবার সেই ইলিশই ঢুকলো চুঁচুড়ার চকবাজারে। ১২০০ গ্রাম থেকে শুরু ২ কেজি পর্যন্ত সেই ইলিশের দাম […]










