অঞ্জন চট্টোপাধ্যায়,৪ ডিসেম্বর:- পিছিয়ে পরেও সমতা ফেরাল ইস্টবেঙ্গল। বুধবার কল্যাণীতে আই লিগের প্রথম হোম ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া’র লাল-হলুদ ব্রিগেড। ৩২ মিনিটে কাশিম আইদারা ও মেহতাব সিংহের তালমেলের অভাবের সুযোগ নিয়ে জোরালো শটে গোল করেন ক্রিজো। বক্সের উপর থেকে মেহতাব’কে কার্যত বোকা বানিয়ে আউট সাইড ডজ করে ইনসুইং শটে কাটিয়ে গোল করেন আইভোরি কোস্টের এই স্ট্রাইকার। এরপর অজস্র গোলের সুযোগ আদায় করে নিলেও মার্কোস জিমেনেস দেলা এসপাদা, জুয়ান মেরা, মেহতাব সিং’রা গোলের মুখ খুলতে ব্যর্থ হন। তবে গোলের লকগেট খোলার জন্য ডানপ্রান্তে দুটো বদল করেন স্প্যানিশ কোচ। ৭০ মিনিটে কমলপ্রীত ও পিন্টু মাহাতা’কে তুলে নিয়ে যথাক্রমে সামাদ আলি মল্লিক ও অভিজিৎ সরকার’কে মাঠে নামানো হয়।
আর এরপরেই আসে সেই কাঙ্খিত মুহূর্ত। ৭৬ মিনিটে বাঁদিক থেকে জুয়ান মেরা’র গোড়ানো সেন্টার থেকে মার্কোস পায়ের হালকা টোকায় গোল করে যান। সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এর আগে প্রথমার্ধে অবশ্য লাল-হলুদের একটি গোল লাইন সেভ হয়। জুয়ান মেরা’র কর্ণার থেকে কাশিম হেড করলেও, গোল লাইন সেভ করেন রিয়াল কাশ্মীরের ব্রিটিশ ফুটবলার কালাম হিগানবোথাম। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে ইস্টবেঙ্গল। তবে পাল্টা আক্রমণের ঝড় তুলে লাল-হলুদের ঘর থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল রিয়াল কাশ্মীর।Related Articles
চন্দননগরের জলভরা এখনো খাওয়া হয়নি পরে খাবো, প্রচারে বেরিয়ে বললেন রচনা।
হুগলি, ২৬ এপ্রিল:- চন্দননগর বিধানসভা এলকায় আজ প্রচার ও জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।স্টেশন রোড কালীবাড়িতে পুজো দিয়ে চন্দননগর পুরনিগমের ১ তেকে ১০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। ঢাক বাজিয়ে লক্ষীর ভান্ডার হাতে নিয়ে চলে শোভাযাত্রা। রচনাকে জিজ্ঞাসা করা হয় চন্দননগর মানেই তো শিল্পের শহর শিল্পীর শহর কি বার্তা দেবেন, তৃনমূল প্রার্থী বলেন, বার্তা […]
সরকারি স্কুল থেকে উধাও শতাব্দী প্রাচীন বট গাছ, চুপ প্রধান শিক্ষক, নিরুত্তর পরিচালন সমিতি।
উঃ২৪পরগনা, ১৬ ডিসেম্বর:- সরকারি স্কুল থেকে উধাও একটি আস্ত বট গাছ। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটী বিধানসভা এলাকায়।বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন স্কুলের মাঠে ছিল একটি প্রাচীন বটগাছ। হঠাৎ করেই সেটি কেটে ফেলার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আগামী ৩১শে ডিসেম্বর এই শিক্ষাপ্রতিষ্ঠান ৭৫ বছরে পদার্পণ করছে তার আগেই ৭৫ বছরের স্মৃতি ফলক […]
রাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মে:- দেশ জুড়ে যখন কর্ম সংস্থানের হার তলানিতে তখন উল্টোপথে হেঁটে এরাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্ম সংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলপ্তে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে বলে মঙ্গলবার নবান্নে […]









