হুগলি,১৮ ফেব্রুয়ারি:- আজ দুপুরে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে এক বিশাল মিছিল সারা শহর পরিক্রমা করে । যেভাবে কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে বেকার যুবকদের চাকরি দেবার নাম করে প্রতারণা করছে তারই প্রতিবাদ করতেএই মিছিল। পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান সহ অন্যান্য পুরো সদস্যরা মিছিলের পুরোভাগে ছিলেন ।পৌরপ্রধান বিজয় বাবু জানান কেন্দ্রের বিজেপি সরকার এর শাসনে সাধারণ মানুষের আজ দুর্বিসহ অবস্থ্যা। গ্যাসের দাম দিনদিন বাড়িয়ে সাধারণ মানুষের রান্না ঘরে আগুন লাগিয়েছে। বেকারদের চাকরি দেবার নাম করে যুবকদের প্রতারিত করছে। আজকের এই মিছিলে বহু মহিলাদের অংশ গ্রহন ছিল চোখে পড়ার মতো।
Related Articles
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির।
পূর্ব মেদিনীপুর,২৬ মার্চ:- করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির। বারবার তাঁকে দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার করোনা ভাইরাসের প্রকোপ থেকে রাজ্য বাসীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে এবং যে তিনটি ব্যাঙ্কের তিনি চেয়ারম্যান সেই সংস্থা […]
ঈদের আগে গোঘাটের বিধায়ককে পাশে নিয়ে ব্রাহ্মণ ও ইমামদের হাতে বস্ত্র তুলে দিয়ে সম্প্রীতির নজির গড়লেন তৃণমূল যুব নেতা।
শুভজিৎ ঘোষ,২৪ মে:- আগামীকাল সারা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ । আর এই খুশির ঈদের আগের দিন গোঘাট এর তৃণমূলের যুব নেতা আশিক হোসেনের উদ্যোগে কানপুর সহ সংলগ্ন এলাকায় গরীব দুস্থ প্রতিবন্ধী পূজারী ব্রাহ্মণ ও মুসলিম সম্প্রদায়ের গরিব পরিবার ও মসজিদের ইমাম সাহেবদের হাতে বস্ত্র দান করা হলো ।এর মধ্য দিয়ে তৃণমূল যুব নেতা […]
যাত্রী চাপ সামাল দিতে অত্যাধুনিক ভলবো বাস পরিষেবা চালু করছে এস,বি,এস,টি,সি।
কলকাতা, ২৪ নভেম্বর:- পর্যটনের মরসুমে যাত্রী চাপ সামাল দিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ৫ টি অত্যাধুনিক ভলভো বাস পরিষেবা শুরু করেছে। আসানসোল – কলকাতা, পুরুলিয়া – কলকাতা, ঝাড় গ্রাম – কলকাতা ও ফারাক্কা – কলকাতা এই ৪ টি রুটে মোট ৫ টি বাস চালানো হবে বলে এসবিএসটিসি সূত্রের খবর। বুধবার দুপুরে কসবার পরিবহন ভবন ২ […]









