হুগলি,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে প্রশাসন ।শুধু প্রশাসন নয় দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেককে রাস্তায় নেমে পরীক্ষার্থীরা কোন রকম অসুবিধা না পারেন সে ব্যাপারে দেখভাল করতে হবে। আজ পরীক্ষার প্রথম দিনের শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে ।তৃণমূল দলের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে এদিন সকাল থেকেই পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।বিভিন্ন জায়গায় রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা ।এছাড়া টোটো এবং অটোতে পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। সুবীরবাবু জানান আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ করছি এবং যাতে এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রথমবার তাদের বড় পরীক্ষার মুখোমুখি হয়েছেন তাদের যাতে কোনোঅসুবিধা না হয় তার সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি।
Related Articles
আগামীদিনে রাজনীতিতেই থাকবেন ইস্তফার পর জানালেন রাজীব।
কলকাতা, ২৯ জানুয়ারি:- মন্ত্রিত্বের পর আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। দুপুরে রাজ্য বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান মানুষের জন্য কাজ করতে তিনি আগামীদিনে রাজনীতিতেই থাকবেন। তবে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোন জবাব দেননি তরুণ […]
বেগমপুরে উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণীর মৃতদেহ।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- সকাল সকালই চাঞ্চল্য হুগলি জেলার বেগমপুরে উদ্ধার বিলুপ্ত প্রায় এই প্রাণীর মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনে নদীর ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এই বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মৃতদেহ, এলাকাবাসীরা জানান এই প্রাণীর নাম গন্ধগোকুল গ্রামে গঞ্জে এই গন্ধগোকুল আগে খুবই দেখা যেত কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্ত হওয়ার পথে যেভাবে কংক্রিট এর জঙ্গল […]
ভোটদানের পরই মৃত্যু ৯৫ বছরের বৃদ্ধার।
হাওড়া, ১৭ মে:- জীবনে শেষবার লোকসবভা ভোট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হলো এক বৃদ্ধার। ওই বৃদ্ধা বার্দ্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বছর পঁচানব্বইয়ের গায়ত্রী মুখোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুরের পাঁতিহালের বাসিন্দা ছিলেন। বার্দ্ধক্যজনিত কারণে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না বলে পরিবারের তরফে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার কমিশনের তরফ থেকে বাড়িতে এসে […]








