পূর্ব মেদিনীপুর,২৬ মার্চ:- করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির। বারবার তাঁকে দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার করোনা ভাইরাসের প্রকোপ থেকে রাজ্য বাসীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে এবং যে তিনটি ব্যাঙ্কের তিনি চেয়ারম্যান সেই সংস্থা গুলি মিলিয়ে মোট ১কোটি ৬০ লক্ষ টাকা স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে জমা করালেন মন্ত্রী।অখন্ড মেদিনীপুর জেলার তিনটি সমবায় ব্যাঙ্ক যথাক্রমে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক লিঃ , বিদ্যাসাগর সেন্ট্রাল কো ব্যাঙ্ক লিঃ,কন্টাই কার্ড ব্যাঙ্ক লিঃ এর চেয়ারম্যান শুভেন্দু।এই ব্যাঙ্ক গুলি তাদের উপার্জন থেকে ত্রান তহবিলে ৫০ লক্ষ টাকা করে মোট দেড় কোটি টাকা জমা দিয়েছে।এর পাশাপশি নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু নিজের বেতন থেকে ১০ লক্ষ টাকা জমা করেছেন ত্রান তহবিলে।
Related Articles
বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে।
কলকাতা, ১১ জুলাই:- বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম পর্যায়ে চলছে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা। সকাল আটটা থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া পাহারায় গননা শুরু হয়। কিন্তু তার মধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বাধা দান, মারধর, বোমাবাজি, প্রার্থীদের আটক করে রাখা, অবৈধ জমায়েতের একাধিক অভিযোগ আসতে শুরু […]
ফের ফুটবল মাঠে দর্শকে ভরা স্টেডিয়াম , সামাজিক দূরত্বের বালাই নেই !
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- লকডাউনের পর নতুন করে ফুটবল শুরু হলেও প্রায় সব দেশই হয় দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছে, নাহলে অল্প সংখ্যক সমর্থকদের মাঠে ঢোকার অনুমতি দিয়েছে। ব্যতিক্রম শুধু ভিয়েতনাম। সেখানে জাতীয় ফুটবল লিগ শুরু হল কোনও রকম বিধি-নিষেধ ছাড়াই ভরা গ্যালারিতে।করোনা মহামারির জন্য গত মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল ভিয়েতনামের ফুটবল লিগ। […]
অমর প্রতিভার মাঝে বাঙালির হৃদস্পন্দনে অমর হয়ে বেঁচে আছে কিশোর কুমার।
সোজাসাপটা ডেস্ক , ৪ আগস্ট:- যার সুরের মোহনায় প্রবাহিত হয় আট থেকে আশি সমগ্র মানব হৃদয়, যার কণ্ঠের জাদুতে অধীর হয়ে থাকে বৃষ্টি দিনে ঘরের ছাঁচের একঘেয়েমি টিপ টিপ শব্দ বা মধ্য দুপুরের ঘুম পালানো মেয়ে, আজ তাঁর জন্মদিন। তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় এবং পরিচিত কিশোর কুমার। তিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ […]








