হুগলি,১৭ ফেব্রুয়ারি:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে হাজতে প্রেমিক। বেড়াতে গিয়ে প্রেমের ফাঁদে যুবতী । মানালি বেড়াতে গিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে প্রেম উত্তরপাড়ার বাসিন্দা এক যুবতীর। প্রথম দেখায় প্রেম,তা জমে উঠতেও বেশি সময় নেয়নি। গত বছর পরিবারের সঙ্গে মানালী বেড়াতে গিয়েছিলেন উত্তরপাড়ার যুবতী।সেখানে হোটেল ম্যানেজার অনিল শর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।এরপর উত্তরপাড়ায় বেশ কয়েকবার আসে ওই হোটেল ম্যানেজার। বিয়ের কথা বললে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। ২০ শে জানুয়ারী শ্রীরামপুর আদালতে অনিল শর্মার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষনের মামলা দায়ের করেন যুবতী। আদালত পুলিশকে ব্যবস্থা নিতে বলে। উত্তরপাড়ার থানার তদন্তকারীদের একটি দল মানালী পৌঁছায় গত ১৩ ফেব্রুয়ারী। গ্রেফতার করে রবিবার অভিযুক্তকে উত্তরপাড়ায় নিয়ে আসে পুলিশ। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
Related Articles
রেল কর্তৃপক্ষের উপর ভরসা না করে ,শান্তিপুর থানার উদ্যোগে রেললাইনে ধারে পাঁচটি লৌহ নির্মিত সাইনবোর্ড লাগানো হয়।
নদীয়া ,৩০ মে:- লক ডাউনে রাজ্যের সমস্ত গণপরিবহন ব্যবস্থার বন্ধ হওয়ার সাথে প্রধান রেল চলাচল বন্ধ। রেল লাইনের ধারে বসবাসকারী সাধারণ মানুষ রেল চলাচল বন্ধ নিশ্চিত জেনে নিজেদের অভ্যাসগত কারণেই রেললাইনের ওপর অবাধে শিশুদের খেলা, বৃদ্ধদের অবসর কাটানো, গৃহপালিত পশুদের বিচরণ ভূমি, মহিলাদের কাপড় কাচা বাসন মাজা কাপড় শুকানোর মতন বেশ কিছু কাজ চলছে নিত্যনৈমিত্তিক। […]
স্থানীয় মানুষের দাবীকে মান্যতা দিয়েই অবশেষে কামারকুন্ডুতে সাবওয়ে নির্মাণ করতে সম্মত হলো রেল।
হুগলি, ১৬ মে:- আজ কে জি ডি গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে কামারকুন্ডু স্টেশন সাব ওয়ে সম্পর্কিত একটি মিটিংয়ে আয়োজন করা হয়েছিল। এই মিটিংয়ে ডি.এম, এস.পি, এস.ডি.ও, ডি.এস.পি, বি.ডি.ও, ও.সি, পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা সহ হরিপালের বিধায়ক ডা: করবী মান্না উপস্থিত ছিলেন। দীর্ঘ আন্দোলনের ফলে স্থানীয় জনতার দাবীকে মান্যতা দিয়ে অবশেষে রেল কর্তৃপক্ষ সাব ওয়ে নির্মাণ করতে […]
শাহের ফ্লপ সভার ব্যর্থতা ঢাকতেই জাতীয় সংগীতের অবমাননা বিজেপির, দাবি তৃণমূলের।
কলকাতা, ১ ডিসেম্বর:- বিধানসভার অভ্যন্তরে অভব্য আচরন ও জাতীয় সঙ্গীত অবমাননা ইস্যুতে রাজ্যের বিজেপি বিধায়কদের সর্তক করার জন্য ওই দলের কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন জানালো তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে সরকার পক্ষের উপমুখ্য সচেতক তাপস রায় বলেন, অমিত শাহের ফ্লপ সভার ব্যর্থতা ঢাকতে বিজেপির তরফে গতকাল ফের জাতীয় সঙ্গীত অবমাননা করা হয়েছে৷ […]








