সোজাসাপটা ডেস্ক,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। এরমধ্যে ছেলেদের সংখ্যা ৪,৩৯,৮৭৯ জন। ও মেয়েদের সংখ্যা ৫,৭৬,০০৯ জন। গতবছরের মত এবছরও ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তবে পর্ষদের সভাপতি জানিয়েছেন এবছর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কম। এবার মাধ্যামিক পরীক্ষায় নকল রুখতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমত,
পরীক্ষার হলে মোবাইল, স্মার্ট ঘড়ি বা ওই জাতীয় কোনও ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। পাশাপাশি ব্যাপকহারে নকল রুখতে পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের ব্যাপারে চিন্তাভাবনা করছে প্রশাসন। তবে পর্ষদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্যের ৪২টি ব্লকে মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ বেশ কিছু জেলায় পরীক্ষা শুরুর পর থেকে দু’ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। অতি সংবেদনশীল এলাকা হওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।Related Articles
কালীপুজো ও আসন্ন ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিদ্যুৎমন্ত্রীর।
কলকাতা, ২১ অক্টোবর:- কালীপূজা ও আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রস্তুতি নিয়ে শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে সমস্ত জেলার বিদ্যুত দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে […]
মগরায় ডাকাতির আগেই ধৃত চার দুষ্কৃতি, উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক
হুগলি, ১১ মে:- বিটিপিএস ছাইখাদ সংলগ্ন এসটিকেকে রোডের পাশে ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল কয়েকজন দুষ্কৃতি। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চার দুষ্কৃতিকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মগরা থানার আইসি দীপঙ্কর সরকার। গ্রেফতার হওয়া দুষ্কৃতিদের কাছ থেকে একটি দেশি পাইপগান, দু’টি তাজা কার্তুজ, একটি ভোজালি, একটি লোহার রড, একটি […]
বেলুড় মঠ পরিদর্শনে প্রাক্তন রাষ্ট্রপতি।
হাওড়া, ৬ আগস্ট:- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাওড়ায় তাঁর এক কর্মসূচিতে এসে বেলুড় মঠেও ঘুরে গেলেন। রবিবার সন্ধ্যায় বেলুড় মঠে আসেন তিনি। ঘুরে দেখেন মঠ। মহারাজদের সঙ্গে সাক্ষাত করেন। এর আগে এদিন বিকেলে তিনি হাওড়ায় সংস্কৃত সাহিত্য সমাজের এক জাতীয় আলোচনা চক্রের উদ্বোধন করেন। রবিবার বিকেলে হাওড়ার রামগোপাল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]









