হুগলি,১৭ ফেব্রুয়ারি:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে হাজতে প্রেমিক। বেড়াতে গিয়ে প্রেমের ফাঁদে যুবতী । মানালি বেড়াতে গিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে প্রেম উত্তরপাড়ার বাসিন্দা এক যুবতীর। প্রথম দেখায় প্রেম,তা জমে উঠতেও বেশি সময় নেয়নি। গত বছর পরিবারের সঙ্গে মানালী বেড়াতে গিয়েছিলেন উত্তরপাড়ার যুবতী।সেখানে হোটেল ম্যানেজার অনিল শর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।এরপর উত্তরপাড়ায় বেশ কয়েকবার আসে ওই হোটেল ম্যানেজার। বিয়ের কথা বললে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। ২০ শে জানুয়ারী শ্রীরামপুর আদালতে অনিল শর্মার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষনের মামলা দায়ের করেন যুবতী। আদালত পুলিশকে ব্যবস্থা নিতে বলে। উত্তরপাড়ার থানার তদন্তকারীদের একটি দল মানালী পৌঁছায় গত ১৩ ফেব্রুয়ারী। গ্রেফতার করে রবিবার অভিযুক্তকে উত্তরপাড়ায় নিয়ে আসে পুলিশ। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
Related Articles
হুগলিতে বিধায়ক-যুবনেত্রীর লড়াই এখন অতীত, অভিমান মিটিয়ে একসাথে চলার বার্তা দিলো দল।
হুগলি, ৯ জানুয়ারি:- বলাগড় বিধায়ক বনাম যুবনেত্রীর দ্বন্দ্ব মেটাতে জেলার তৃনমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক।বৈঠক শেষে দাবী একই পরিবারে এমন দ্বন্দ্ব হয়। তৃনমূল পরিবার বড় হয়েছে তাই ভুল বোঝাবুঝি হয়েছিল দাবী অসীমার। ছেলেমানুষী ঝগড়া বললেন অরিন্দম ।একসাথে চলার মন্ত্র দেওয়া হয়েছে দুজনকে। আজকের মিটিং সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও দাবী। যে অভিযোগ উঠেছিল তার কোনো […]
লাইনচ্যুত হলো পণ্যবাহী ট্রেন। দুর্ঘটনায় ব্যাহত দক্ষিণ-পূর্ব শাখার রেল পরিষেবা।
হাওড়া, ৩ জুলাই:- লাইনচ্যুত হলো একটি পণ্যবাহী ট্রেন। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। হাওড়ার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ওই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন পরিষেবা। জরুরি ভিত্তিতে ওই লাইনচ্যুত ট্রেনটিকে অন্য লাইনে সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন দক্ষিণ-পূর্ব রেলের অধিকারিকরা। যদিও এর জেরে এখনও ওই শাখাতে কোনও ট্রেন […]
সাঁওতাল বিদ্রোহের অমর শহীদদের শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক হুল দিবস পালন গোঘাটে।
আরামবাগ, ৩০ জুন:- ৩০ শে জুন সাঁওতাল বিদ্রোহের সুচনা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপুর্ন ঘটনা। তাই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে সারা রাজ্য জুড়ে পালন করা হয়। সেই মতো হুগলির গোঘাটের কুমুড়শা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে পালিত হয় হুল দিবস। দুই দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। উল্লেখ্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ একটি মাইলফলক […]








