চিরঞ্জিত ঘোষ, ৩১ আগস্ট:- ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর সোজাসাপটা। ভিডিওতে দেখা যাচ্ছে চন্ডীতলার-২ ব্লকের জনাই গ্রামপঞ্চায়েতের তৃনমূল সদস্যা এসমাতারা বেগমকে টাকা গুনতে। ঠিক কি কারনে এই টাকা নিয়েছেন বোঝা না গেলেও যে টাকা দিয়েছে আর যিনি টাকা নিয়েছেন তাদের কথাবার্তায় স্পস্ট কোনো কাজের জন্য টাকা দেওয়া হয়েছে। পঞ্চায়েত সদস্যা মৌখিক আশ্বাস দিয়ে বলছেন তার মুখের কথাই সব কিছু হবে না। টাকা নেওয়া মোবাইলে রেকর্ড করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন করেন সদস্যা। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। পঞ্চায়েতের বিরোধী দলনেতা অপূর্ব পালের অভিযোগ আবাস যোজনার ঘর করে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন ওই সদস্যা। এই ভিডিও ভাইরাল হয়েছে।আরো অনেক দূর্নীতি হয়েছে এই পঞ্চায়েতে।
Related Articles
পঞ্চম দফা থেকে বাকি পর্বগুলিতে করোনা বিধি বাধ্যতামূলক জানালো কমিশন।
কলকাতা, ১৬ এপ্রিল:-কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন রাজ্যে আগামীকাল পঞ্চম দফা থেকে নির্বাচনের বাকি পর্বগুলিতে সব রাজনৈতিক দলের কাছে বাধ্যতামূলকভাবে করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় সাংবাদিকদের বলেন সংক্রমণ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী,কর্মী-সমর্থকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া, […]
আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে পথে রূপান্তরিত নারীরা।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- আরজি করের ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় হাওড়ায় রূপান্তরিত নারী সংগঠনের পক্ষ থেকে রাত দখলের সাথে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। হাওড়ার কদমতলার পুষ্পশ্রী সিনেমা হলের সামনে থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিল হয়। মিছিলে একটাই দাবি ওঠে ঘটনার দ্রুত বিচার চাই। তদন্ত ও বিচার যত দেরি হবে আন্দোলন ততদিন পর্যন্ত চলতে […]
কোন্নগরে বিজেপি যুবমোর্চার মিছিলের আগেই উত্তেজনা , সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখালো তৃণমূল।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- শনিবার সকালে কোন্নগরে বিজেপি যুবমোর্চার ডাকা বাইক মিছিল পুলিশ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলের নের্তৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিলের আগেই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে কোন্নগরের জোড়া পুকুর […]







