হাওড়া, ৯ সেপ্টেম্বর:- আরজি করের ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় হাওড়ায় রূপান্তরিত নারী সংগঠনের পক্ষ থেকে রাত দখলের সাথে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। হাওড়ার কদমতলার পুষ্পশ্রী সিনেমা হলের সামনে থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিল হয়। মিছিলে একটাই দাবি ওঠে ঘটনার দ্রুত বিচার চাই। তদন্ত ও বিচার যত দেরি হবে আন্দোলন ততদিন পর্যন্ত চলতে থাকবে।
Post Views: 345









