কলকাতা, ১৬ এপ্রিল:-কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন রাজ্যে আগামীকাল পঞ্চম দফা থেকে নির্বাচনের বাকি পর্বগুলিতে সব রাজনৈতিক দলের কাছে বাধ্যতামূলকভাবে করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় সাংবাদিকদের বলেন সংক্রমণ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী,কর্মী-সমর্থকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য বিধি মেনে রাজনৈতিক জনসভা, প্রচার, মিটিং, মিছিলে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে প্রত্যেকের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। করণা বিধি লংঘন করলে কমিশনের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে বলে সঞ্জয়বাবু জানান। এইদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ সন্ধ্যায় নির্বাচনের বাকি পর্বগুলোর সঙ্গে যুক্ত সব জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপারদের সঙ্গে করোনা বিধি মেনে চলা নিয়ে ভিডিও কনফারেন্স করেন।
Related Articles
শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে বিশেষ ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের।
হাওড়া,৭ ফেব্রুয়ারি:- আগামী শনিবার উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলামায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষ্যে সালকিয়া, বাঁধাঘাট, অরিবিন্দ রোড, জি টি রোড, সালকিয়া স্কুল রোড, বেনারস রোড সহ বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে এখানে। শুধুমাত্র এলাকার মানুষই নয়, এই স্নানযাত্রায় সামিল হন শহর ও শহরতলির মানুষজনও। অন্যান্য বছরগুলির মতো এবারেও নিবিঘ্নে এই স্নানযাত্রা […]
তুফানগঞ্জে উদ্ধার অজগর।
কোচবিহার , ১৯ জুলাই:- এক গৃহস্থের বাড়ি থেকে অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের খাগরীবাড়ি গ্রাম সংলগ্ন এলাকায়। ওই ঘটনার খবর জানা জানি হতেই স্থানীয় লোকজন ওই অজগর সাপকে দেখতে ভিড় জমাতে শুরু করে। পরে বন দপ্তরের কর্মীরা এসে ওই সাপটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে […]
স্বামী ভিনরাজ্যে , পরকীয়া’য় মাতলেন গৃহবধূ , ‘গণপ্রহার’ এর ঘটনায় উঠছে প্রশ্ন !
পশ্চিম মেদিনীপুর , ৩ মার্চ:- স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে, সপ্তাহব্যাপী প্রেমিককে নিজের বাড়িতে রেখে পরকীয়ায় মাতলেন দাসপুরের কুমারীচক গ্রামের ঘাঁটাপাড়ার এক গৃহবধূ! এমনই মারাত্মক অভিযোগের ঘটনায় উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ওই গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে শাশুড়ি আর বৌমা। পাড়ার মাটির বাড়ি থেকে কিছুটা দূরে নিরালায় তৈরি […]






