আরামবাগ, ২৫ আগস্ট:- আবারও ব্রজঘাতে মৃত্যু। এই ঘটনায় শোকাহত এলাকা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে একই সাথে ব্রজাঘাতে এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর একজন নদীর জলে পড়ে নিখোঁজ হয়ে যান এবং আর একজন গুরুতর আগত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগের মানিকপাঠ এলাকায়। এদিন আরামবাগের মানিকপাঠ এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল নৈসরাই এলাকার বাসিন্দা সূর্য মুর্মুর। মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।পাশাপাশি কৃষ্ণ হাঁসদা নামে এক যুবক নিখোঁজ হয়।এমন কি রূপচাঁদ মুর্মু মারাত্মক জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিন জন আরামবাগর ওপর দিয়ে প্রভাবিত দ্বারকেশ্বর নদীতে এই তিনজন ত্রেমনি নদীতে মাছ ধরছিলেন। সেই সময়ই বিকট শব্দে ব্রজঘাত পড়ে মর্মান্তিক ঘটনা ঘটে।
Related Articles
সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা দিতে হবে, এমনই নির্দেশ নবান্নের।
কলকাতা, ২৫ আগস্ট:- সঠিক সময়ে মধ্যে সরকারি আধিকারিকদের যাবতীয় সম্পত্তির হিসেব জমা দিতে হবে। নবান্নের তরফে এমনই একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এমন নির্দেশ আগেও ছিল। কিন্তু তা সত্ত্বেও অনেক আমলা, আধিকারিক নির্দিষ্ট সময়ে সম্পত্তির হিসেব জমা দিচ্ছেন না বলে অভিযোগ। যে কারণে ইন্টার্নাল অর্ডার জারি করে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। […]
শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা বেলুড় মঠেও।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা আরতির পর শুরু হয়েছে শিবরাত্রির আরাধনা। ভক্তিভরে আরম্ভ হয়েছে মহা শিবরাত্রির পূজা। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির পর এদিন মঠের মূল মন্দিরে ভক্ত সমাগমে সন্ন্যাসী মহারাজরা পূজার সূচনা করেন। বেলুড় মঠের শিবরাত্রি পূজার বিশেষ আকর্ষণ শিব নৃত্য। যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে আগত ভক্তের […]
লিলুয়ায় কারখানায় আগুন , ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
হাওড়া , ১ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ার কুন্দন লেনে একটি লোহার কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিন দুপুর ১২-২৫ মিনিট নাগাদ লিলুয়ার কুন্দন লেনে ঘটনাটি ঘটে। জানা […]








