কলকাতা, ২৩ আগস্ট:- রাজ্য সরকার দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরে রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। শুরু হওয়ার পরে গত এক সপ্তাহেও বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের শিবিরে ব্যবস্থাপনা সঠিকভাবে সংঘটিত না হওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি দুই চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদের মত বেশ কয়েকটি জেলার জেলাশাসককে ভর্ৎসনা করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। শিবিরের বর্তমান অবস্থা নিয়ে তিনি জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন। শিবিরে শুধুমাত্র সরকারি আধিকারিক ও সাধারণ মানুষ ছাড়া অন্য কেউ যুক্ত হতে পারবে না বলে সরকারি নির্দেশিকা থাকলেও অনেক জায়গা থেকেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং স্থানীয় ক্লাবের সদস্যরা শিবিরে প্রবেশ করে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের ফরম পূরণ করে দিচ্ছে বলে অভিযোগ ওঠে। তিনি দ্রুত এইসব ঘটনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত কর্মী বা ক্লাব সদস্যদের শিবিরের বাইরে রাখার কথা বলেছেন তিনি। প্রয়োজনে শিবিরগুলোতে লোকবল বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং আশা কর্মীদের যুক্ত করার কথা বলা হয়েছে।
Related Articles
সিডিউল না মেনেই তৈরি হচ্ছে রাস্তা, নবগ্রামে, অভিযোগে পোস্টার সিপিএমের সরব তৃণমূলও।
হুগলি, ২৬ আগস্ট:- রাস্তা আট ইঞ্চি পুরো করার কথা, সেটা কোথাও চার কোথাও ছয় ইঞ্চি হচ্ছে, প্রতিবাদে পোস্টার সিপিএম এর। তৃনমূল প্রাক্তন প্রধানেরও একই কথা। গতকাল কোন্নগর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃনমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। আজ সেই পঞ্চায়েতেই পোস্টার মারল সিপিএম।প্রকারান্তরে অভিযোগ মেনেও নিলো তৃনমূল। নবগ্রাম কলেজ রোড ঢালাই হচ্ছে। আট ইঞ্চি পুরো হওয়ার কথা […]
ঢেউয়ে উল্টে গেল পরপর দুটি নৌকা। উলুবেড়িয়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৩১ আগস্ট:- জাহাজের ঢেউয়ের কারণে পরপর উল্টে গেল দুটি নৌকা। ঘটনাটি ঘটেছে হাওড়া উলুবেড়িয়ার পূর্ব কালিনগর এলাকায়। বুধবার দুপুরে কালী মন্দির সংলগ্ন একাধিক মাছ ধরার নৌকা পরপর বাঁধা ছিল নদীর ধারে। জাহাজের ঢেউয়ে পরপর দুটি নৌকা উল্টে যায় নদীতে। নৌকায় থাকা মৎস্যজীবীরা নৌকা থেকে জলে পড়ে যান। এবং জলে জাহাজের ঢেউ কাটিয়ে সাঁতার কেটে […]
শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডে হরিজন মহল্লার বাসিন্দাদের খাদ্য সামগ্রী তুলে দিলেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
তরুণ মুখোপাধ্যায়,১১ এপ্রিল:- শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী নাগের উদ্যোগে এ দিন স্থানীয় হরিজন মহল্লার বাসিন্দাদের চাল ডাল আলু নুন সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয়া হলো। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন। সারা বিশ্বজুড়ে যে করোনার ভয়াল থাবা পড়েছে তা থেকে বাদ যায়নি আমাদের রাজ্যও । এই সময় […]








