কলকাতা, ২৩ আগস্ট:- কবে খুলবে রাজ্যের স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়? এটা এখন রাজ্যে লাখ টাকার প্রশ্ন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে সেই উত্তর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, সব ঠিকঠাক থাকলে পুজোর পর খুলতে পারে স্কুল। আপাতত তো সামনে পুজোর ছুটি রয়েছে। তারপর দিপাবলি- ভাইফোঁটার ছুটি থাকে স্কুলে। তার আগে তো স্কুল খোলা যাবে না। তবে সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি মাথায় রাখতে হবে।” উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে খুলেছে স্কুল। কোভিডবিধি মেনে চলছে ক্লাসও। কিন্তু চিন্তা বাড়িয়ে তারপরই বেড়েছে করোনা সংক্রমণ। ফলে রাজ্যে স্কুল খুললে করোনা পরিস্থিতি কী হবে, তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের করোনা পরিস্থিতি তো এখন ঠিকই আছে। ১ শতাংশের কাছাকাছি রয়েছে সংক্রমণের হার। তবে তৃতীয় ঢেউ কী হবে জানি না। পরিস্থিতি ঠিক থাকলে দিপাবলীর পর স্কুল খুলতে পারে।”
Related Articles
মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মৌন মিছিল।
হাওড়া, ১২ মার্চ:- নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা মাফিক ঘৃণ্য হামলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মৌন মিছিল করছে তৃণমূল। হাওড়াতেও প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় এর মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের ঘটনায় নির্বাচনে ভয়ংকর আক্রমণের পরিকল্পনা করা […]
পথ হারিয়ে হাওড়ায়। বাড়ি ফেরাল পুলিশ।
হাওড়া,২৩ ফেব্রুয়ারি:- হাওড়ার এজেসি বোস বি.গার্ডেন থানা এলাকার কোলে মার্কেট এলাকা থেকে এক মহিলা ও তার আড়াই বছরের পুত্র সন্তানকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে থানার টহলদারি পুলিশ ফোর্স এদের উদ্ধার করে। পুলিশ এদের থানায় নিয়ে আসে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম সুমি হাঁসদা(৩০)। স্বামীর নাম সঞ্জয় হাঁসদা। ছেলের নাম সুমন। বাড়ি […]
নেত্রীর জয়ের প্রার্থনা করে যজ্ঞ খানাকুলে।
আরামবাগ, ৩০ সেপ্টেম্বর:- ভবানীপুর উপনির্বাচনে তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর উদেশ্যে এবার যজ্ঞ করলেন আরামবাগের সাংসদ আফরিন আলি তথা অপরুপা পোদ্দার।। এদিন খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে এসে দলের নেত্রীর জয়ের প্রার্থনা করে যজ্ঞ করেন তিনি।। পাশাপাশি উপস্থিত ছিলেন খানাকুল ১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক সহ অনান্যরা। মুসলীম ধর্মাবলম্বী মানুষদের হিন্দুব্রাম্ভনদের সাথে মিলে একসাথে করা এই […]








