হাওড়া, ১২ মার্চ:- নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা মাফিক ঘৃণ্য হামলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মৌন মিছিল করছে তৃণমূল। হাওড়াতেও প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় এর মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের ঘটনায় নির্বাচনে ভয়ংকর আক্রমণের পরিকল্পনা করা হয়েছে বলে আমরা আশঙ্কা আমরা করছি। নির্বাচনকে বানচাল করতে এটা করা হয়েছে। এর প্রতিবাদে আজ সারা রাজ্যেই মৌন মিছিল হচ্ছে। আমরাও মৌন মিছিল করছি। বিজেপির তরফ থেকে ভয় দেখানো হচ্ছে। টাকার লোভ দেখানো হচ্ছে। নানা প্রলোভন দেখানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, ইবি সিবিআই দেখানো হচ্ছে। কিন্তু এসব করে কিছু লাভ হবেনা।
Related Articles
কোভিড কাটিয়ে মাঘী পুর্নীমায় ফের ভক্ত সমাগম ভারত সেবাশ্রম সঙ্ঘে।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৭তম আবির্ভাব বর্ষ উপলক্ষে দীর্ঘ কোভিড পরিস্থিতি কাটিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা উৎসব। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে বুধবার সকাল থেকে দিনভর চলছে নানা অনুষ্ঠান। সকাল থেকে পূজা পাঠ, ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত, সন্ন্যাসী ও […]
সেলের সদর দপ্তর কলকাতা থেকে না সরানোর দাবীতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ফের চিঠি অর্থমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুন:- সেলের কাঁচামাল সরবরাহ বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে যাতে না সরানো হয়, সেজন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ফের চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, করোনা পরিস্থিতিতে আরএমডি–র অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থায়ী কর্মীরাও এই পরিস্থিতিতে অন্য জায়গায় কাজ করতে গিয়ে অসুবিধায় […]
গাড়ি চালানো শিখতে এসে গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল অনেক গাড়ি। প্রাণে রক্ষা প্রাতঃভ্রমণকারীরা।
হাওড়া, ২ জানুয়ারি:- বছরের শুরুতেই দুর্ঘটনা। হাওড়ার ডুমুরজলায় গাড়ি চালানো শিখতে এসে বোলেরো গাড়ির ধাক্কায় গুঁড়িয়ে গেল অনেক গাড়ি। প্রাণে রক্ষা প্রাতঃভ্রমণকারীরা। হাওড়ার ডুমুরজলায় প্রাতঃভ্রমণে এসে দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন প্রাতঃভ্রমণকারীরা। সোমবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে একটি বেপরোয়া গতির বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা মেরে কার্যত গুঁড়িয়ে […]








