উঃ২৪পরগনা, ১৫ আগস্ট:- ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ভেঙে দিল, খড়দহ – রহড়ার একমাত্র গান্ধী মূর্তি। কলঙ্কময় ঘটনাটি ঘটেছে খড়দহ রহড়ার অরুণাচল মোড়ে। দিনের পর দিন খড়দহ অঞ্চলে কিছু দুষ্কৃতী হানা হয়ে থাকলেও গান্ধী মূর্তির উপর এমন কলঙ্কময় ঘটনা প্রথমবার। খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকন্ঠ বণিক এই ঘটনাকে নিন্দনীয় এবং অসামাজিক কার্যকলাপের আখ্যা দিয়েছে। স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার পিছনে কে বা কারা আছে, তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ।
Related Articles
আজ থেকে পথ চলা শুরু বহু প্রতীক্ষিত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মেট্রো পথের।
কলকাতা, ১১ জুলাই:- আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পথচলা শুরু হবে বহু প্রতীক্ষিত শিয়ালদা সেক্টর ফাইভ মেট্রো পথের। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। অত্যাধুনিক ঝা চকচকে শিয়ালদা মেট্রো স্টেশন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ বিকেলে উদ্বোধনের আগে কেন্দ্রীয় নারী, শিশু ও অনগ্রসর শ্রেণী কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি এই মেট্রো স্টেশন পরিদর্শন করবেন। সে কারণে […]
আনাজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে মঙ্গলবার বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৮ জুলাই:- শাকসবজি, আনাজসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে মঙ্গলবার বৈঠক ডাকলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স, বিভিন্ন দফতর, পুলিশ, এনফোর্সমেন্ট বিভাগ সব জেলার জেলা শাসকরা ওই বৈঠকে ডাক পেয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, সমস্ত জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়ছেন। সে কারণেই এই […]
সৌজন্যতার ছবি চুঁচুড়ায় , বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক অসিত মজুমদার।
সুদীপ দাস , ১৬ জুন:- চুঁচুড়ায় দেখা গেলো সৌজন্যতার ছবি। চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত এবছর বিজেপির হয়ে ভোটে কাজ করে, তাই তাকে নাকি সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায় কাল রাতে। আজ সকালে ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আসেন সপার্সদ ঐ বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে […]










