কলকাতা, ১৩ আগস্ট:- পশ্চিমবঙ্গ পুলিশের চার আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের চার জন আধিকারিককে ২০২১ সালে সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক দেওয়া হয়েছে। দেশের ১৫২ জন পুরস্কার-প্রাপক পুলিশ আধিকারিকের মধ্যে ২৮ জন মহিলা। পশ্চিমবঙ্গের চার জন সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাস, কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ এবং জিতেন্দ্র প্রসাদ এই পদক পেয়েছেন। অপরাধের তদন্ত করার ক্ষেত্রে উচ্চ মানের পেশাদারিত্ব বজায় রেখে কাজে উৎসাহিত করার জন্য এবং শ্রেষ্ঠ তদন্তকারী আধিকারিকদের স্বীকৃতি দিতে ২০১৮ সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এ বছর যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যে ১৫ জন সিবিআই আধিকারিক, ১১ জন মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের, ১০ জন উত্তরপ্রদেশ, ৯ জন কেরল ও রাজস্থান, ৮ জন তামিলনাডু পুলিশ, বিহারের ৭ জন। গুজরাট, কর্ণাটক ও দিল্লি পুলিশের ৬ জন, আসাম ও পশ্চিমবঙ্গ পুলিশের ৪ জন, ত্রিপুরা পুলিশের ১ জন আধিকারিক রয়েছেন।
Related Articles
জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদল।
হুগলি, ১৩ অক্টোবর:- হুগলির জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলিতে দুই নাবালিকার অস্বাভাবিক মৃত্যু মামলা সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধিদল আজ রাজ্যে আসছে। কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে ওই প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি জাঙ্গিপাড়ায় মৃত নাবালিকাদেরর বাড়িও যাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। থানায় গিয়ে তাঁরা তদন্তকারী পুলিশ অফিসারদের সঙ্গেও […]
একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড এসএসকেএম হাসপাতালের।
কলকাতা, ১৬ মে:- একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ হাজারেরে বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে […]
প্রসূতি মৃত্যুর হার কমাতে বিশেষ নজরদারি দল গঠন করলো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ২৭ এপ্রিল:- রাজ্যে ক্রমবর্ধমান প্রসূতি মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য দপ্তর বিশেষ নজরদারি দল গঠন করেছে। সাম্প্রতিককালে যেসব জায়গায় একাধিক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে ওই দলের সদস্যরা সেইসব এলাকায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে তাঁরা প্রসূতি মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। রাজ্যে প্রসূতির মৃত্যু বৃদ্ধি নিয়ে স্বাস্থ্যসচিব […]









